রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্মার্টফোনের পর এবার দেশে তৈরি হবে ব্যাটারি-ক্যামেরা, মাস্টারস্ট্রোক ভারত সরকারের

Published on: September 27, 2026
---Advertisement---

ভারতে শুধু স্মার্টফোন তৈরি নয়, এবার ফোনের ভিতরের যন্ত্র তৈরিতেও জোর দিচ্ছে কেন্দ্র। ‘মেক ইন ইন্ডিয়া’-র ১২ বছর পূর্তিতে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্যাটারি থেকে শুরু করে ক্যামেরা, ডিসপ্লে, স্পিকার—একাধিক গুরুত্বপূর্ণ উপাদানের উৎপাদন দেশে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। (India Smartphone Production)

৩৩০ মিলিয়ন ফোন তৈরি

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি শুরু করেন। ১২ বছর পর মোবাইল উৎপাদনে বড় পরিবর্তনের কথা জানিয়েছে কেন্দ্র। বর্তমানে ভারতে বছরে প্রায় ৩২৫-৩৩০ মিলিয়ন মোবাইল ফোন তৈরি হচ্ছে। দেশে বিক্রি হওয়া মোবাইলের ৯৯.২ শতাংশই এখন ভারতে তৈরি। ২০১৪-১৫ সালে এই হার ছিল মাত্র ২৬ শতাংশ। বৈষ্ণব জানিয়েছেন, এবার নজর থাকবে ফোনের ভিতরের অংশ তৈরিতে। ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, স্পিকার, কয়েল, PCB-সহ আরও বিভিন্ন যন্ত্রাংশ দেশে তৈরির কাজ বাড়বে। (India Smartphone Production)

ব্যাটারির ভিতরের উপাদানও দেশে

ব্যাটারি তৈরির ক্ষেত্রেও উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হরিয়ানার মানেসরে জাপানি সংস্থা ATL-এর ব্যাটারি সেল তৈরির কারখানায় প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। বৈষ্ণব জানান, লিথিয়াম-আয়ন ব্যাটারির ভিতরে ব্যবহৃত সিন্থেটিক গ্রাফাইট, বিশেষ অ্যাডিটিভ এবং অ্যাসিটিলিন ব্ল্যাকের মতো উপাদানও দেশে তৈরি করা হবে।

৬২,৫০০ কোটির মোবাইল প্রকল্প

এরই মধ্যে কেন্দ্র ৬২,৫০০ কোটি টাকার মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা MPMS চালু করেছে। ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ পর্যন্ত পাঁচ বছর ধরে চলবে এই প্রকল্প। উৎপাদনের ক্ষেত্রে ২.২৫ থেকে ৫ শতাংশ পর্যন্ত উৎসাহভাতা দেওয়া হবে। ভারতীয় ব্র্যান্ডের জন্য ৫ শতাংশ এবং দেশিয় ডিজাইন ও গবেষণা-উন্নয়নে অতিরিক্ত ৩ শতাংশ সুবিধার ব্যবস্থা রয়েছে।

বাড়ছে ভারতীয় উৎপাদন

সাম্প্রতিক সময়ে CMF-কে আলাদা ভারতীয় সংস্থা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে Nothing। প্রস্তাবিত সংস্থায় ভারতীয় সংস্থা Optiemus ৫১.১ শতাংশ অংশীদারিত্ব নেবে। অন্যদিকে, Apple-এর iPhone 18 Pro এবং Pro Max-ও ভারতে তৈরি হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের প্রায় ৮০-৯০ শতাংশ উৎপাদন বিদেশে রফতানি হতে পারে বলে আশা করা যায়। (India Smartphone Production)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now