ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলের আগে বড়সড় দাম কমল Apple-এর iPhone 16-এর। ১২৮ জিবি স্টোরেজের মডেলটি এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৬৯,৯০০ টাকায়। অর্থাৎ, Apple-এর বর্তমান দামের তুলনায় সরাসরি প্রায় ২০ হাজার টাকা কমে মিলছে ফোনটি। এর সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফারের সুবিধাও। Apple-এর অফিসিয়াল ভারতীয় ওয়েবসাইটে iPhone 16-এর বর্তমান দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে। তবে ফ্লিপকার্টে ৬৯,৯০০ টাকার দামের পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে পাওয়া যাচ্ছে আরও ৩,৪৯৫ টাকা পর্যন্ত ছাড়। ফলে ব্যাঙ্ক অফার ধরলে মোট সাশ্রয়ের পরিমাণ আরও বাড়ছে। এক্সচেঞ্জের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৪,৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধাও পাওয়া যেতে পারে। (iPhone 16 Price Drop)
সীমিত সময়ের অফার
তবে এই দাম কতদিন থাকবে, তা নিশ্চিত নয়। কারণ iPhone 16-এর অন্য স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির কয়েকটি ইতিমধ্যেই স্টকে নেই। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে অফারটি বদলে যেতে পারে বা স্টক শেষ হয়ে যেতে পারে। iPhone 16-এ রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং Dynamic Island। বাইরে সর্বোচ্চ ২,০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা পাওয়া যায়। ফোনটিতে রয়েছে ৩ ন্যানোমিটার প্রযুক্তির A18 চিপসেট এবং IP68 রেটিং। ডিভাইসটি iOS 18 অপারেটিং সিস্টেমে বাজারে এসেছিল। (iPhone 16 Price Drop)
ক্যামেরা ও ব্যাটারি
ফোনটিতে রয়েছে ৩,৫৬১ mAh ব্যাটারি। পিছনে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির ক্ষেত্রে Wi-Fi 7, Bluetooth 5.3, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে।
৬৫ হাজার টাকার মধ্যে iPhone কেনার পরিকল্পনা থাকলে এই অফারটি নজরে রাখছেন ক্রেতারা। বিশেষ করে বিগ বিলিয়ন সেল ২০২৬-এ iPhone 15-ও প্রায় একই দামের মধ্যে আসার সম্ভাবনা থাকায়, iPhone 16-এর বর্তমান অফারটি ক্রেতাদের কাছে বিকল্প হিসেবে সামনে এসেছে। (iPhone 16 Price Drop)












