রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ২ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া, এশিয়াডে রুপো অ্যান্সির

Published on: September 27, 2026
Ancy Sojan Edappily
---Advertisement---

এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন অ্যান্সি সোজান এডাপিল্লি (Ancy Sojan Edappily)। মহিলাদের লং জাম্পে ৬.৫৩ মিটার লাফিয়ে রুপোর পদক জিতলেন ভারতের এই অ্যাথলিট। তবে সোনার পদক জেতার খুব কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হলো তাঁর। মাত্র ২ সেন্টিমিটার বেশি লাফিয়ে সোনা জিতে নিলেন চিনের ইংইং হুয়াং। অন্যদিকে, পদকের দৌড়ে থাকা ভারতের শৈলী সিং শেষ পর্যন্ত চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করলেন। ফলে এই ইভেন্টে একটি রুপো পেল ভারত, তবে অল্পের জন্য হাতছাড়া হলো জোড়া পদকের সুযোগ।

Asian Games 2026: শেষ লাফে বদলে গেল পদকের রং

রবিবার, ২৭ সেপ্টেম্বর, এশিয়ান গেমসের মহিলাদের লং জাম্প ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন অ্যান্সি। প্রথম প্রচেষ্টাতেই ৬.৪৯ মিটার লাফিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যান তিনি। এরপর পঞ্চম প্রচেষ্টায় নিজের সেরা ৬.৫৩ মিটার লাফ দিয়ে সোনার পদকের দৌড়ে আরও এগিয়ে যান কেরলের এই অ্যাথলিট।

কিন্তু শেষ প্রচেষ্টায় ছবিটা বদলে যায়। চিনের ইংইং হুয়াং ৬.৫৫ মিটার লাফিয়ে অ্যান্সিকে পিছনে ফেলে সোনা জিতে নেন। ফলে ৬.৫৩ মিটার লাফিয়েও রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় অ্যাথলিটকে।

এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন চিনের মেংই তান। তাঁর সেরা লাফ ছিল ৬.৪৬ মিটার। অন্যদিকে, ভারতের শৈলী সিং ৬.৪২ মিটার লাফিয়ে চতুর্থ স্থানে শেষ করেন। শেষ রাউন্ডে চিনের মেংই তানের ৬.৪৬ মিটারের লাফেই পদক হাতছাড়া হয় শৈলীর।

পরপর দু’টি এশিয়াডে রুপো অ্যান্সির

এশিয়ান গেমসে অ্যান্সির এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসেও মহিলাদের লং জাম্পে রুপো জিতেছিলেন তিনি। অর্থাৎ, পরপর দু’টি এশিয়াডে এই ইভেন্টে রুপোর পদক জিতলেন অ্যান্সি (Ancy Sojan Edappily)। ভারতীয় মহিলাদের লং জাম্পে এর আগে ২০০২ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন অঞ্জু ববি জর্জ।

কেরলের ত্রিশূরে জন্ম অ্যান্সির। ২০০১ সালের ১ মার্চ তাঁর জন্ম। ছোটবেলা থেকেই অ্যাথলেটিক্সের প্রতি আগ্রহ ছিল তাঁর। ধীরে ধীরে জাতীয় স্তরে নিজের পরিচিতি তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসেন তিনি। বর্তমানে তিনি টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম-এর ডেভেলপমেন্ট অ্যাথলিট।

১২ বছর পর ব্যক্তিগত ব্যাডমিন্টনে পদকহীন ভারত, এশিয়াডে হতাশ করলেন সিন্ধু-উন্নতিরা

২০২৬ সাল অ্যান্সির কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য বছর। চলতি বছরের জুনে ভুবনেশ্বরে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬.৮৮ মিটার লাফিয়ে ভারতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এর ফলে অঞ্জু ববি জর্জের ২২ বছরের পুরনো ৬.৮৩ মিটারের জাতীয় রেকর্ড ভেঙে দেন অ্যান্সি।

২০২৫ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন তিনি। পাশাপাশি ২০২৬ সালের এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। এ বার এশিয়াডেও রুপো জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের ধারাবাহিকতা বজায় রাখলেন অ্যান্সি।

অন্যদিকে, শৈলী সিংয়ের লড়াইও ছিল প্রশংসনীয়। একাধিক প্রচেষ্টায় নিজের পারফরম্যান্স উন্নত করে পদকের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। তবে শেষ রাউন্ডের ফলেই চতুর্থ স্থানে শেষ করতে হয় তাঁকে।সব মিলিয়ে মহিলাদের লং জাম্পে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স নজর কেড়েছে। সোনা হাতছাড়া হলেও অ্যান্সির রুপো দেশের অ্যাথলেটিক্সে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হয়ে থাকল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মাত্র ২ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া, এশিয়াডে রুপো অ্যান্সির”

Comments are closed.