(Asian Games 2026) এশিয়ান গেমস ২০২৬-এ ব্যাডমিন্টনে ব্যক্তিগত ইভেন্টে পদক জিততে পারল না ভারত। ২৭ সেপ্টেম্বর চারটি কোয়ার্টার ফাইনালেই হারলেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধু, উন্নতি হুডা, ট্রিসা জলি-গায়ত্রী গোপীচাঁদ এবং ধ্রুব কপিলা-তানিশা ক্রাস্তোর হারের সঙ্গে শেষ হলো ভারতের ব্যক্তিগত পদকের আশা। ২০১৪ সালের পর এই প্রথম এশিয়ান গেমস থেকে ব্যক্তিগত পদক ছাড়াই ফিরতে হচ্ছে ভারতকে।
Table of Contents
২০১৪-র পর ব্যক্তিগত পদকের হিসাব
২০১৪ সালে কোনও ব্যক্তিগত পদক পায়নি ভারত। ২০১৮-তে পিভি সিন্ধু রুপো এবং সাইনা নেহওয়াল ব্রোঞ্জ জেতেন। ২০২২-এ এইচএস প্রণয় পান ব্রোঞ্জ। ২০২৬-এ ফের সেই ২০১৪-র পুনরাবৃত্তি। যদিও পুরুষদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। (Asian Games 2026) ২৩ সেপ্টেম্বর সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিনের কাছে ১-৩ হারে ভারত।
একদিনে চার কোয়ার্টার ফাইনাল, চার হার

(Asian Games 2026) ২৭ সেপ্টেম্বর ভারতীয় ব্যাডমিন্টনের জন্য ছিল হতাশার দিন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ও উন্নতি, মহিলাদের ডাবলসে ট্রিসা-গায়ত্রী এবং মিক্সড ডাবলসে কপিলা-ক্রাস্তো—চার জুটিই কোয়ার্টার ফাইনালে হেরে যান। চার ক্ষেত্রেই প্রতিপক্ষ ছিল বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে।
প্রথমে মালয়েশিয়ার জুটি পার্লি ট্যান-থিনাহ মুরালিথারানের কাছে ১৮-২১, ৯-২১ হারে ট্রিসা-গায়ত্রী। গায়ত্রীর ব্যাকহ্যান্ডকে লক্ষ্য করে খেলে সফল হয় মালয়েশিয়ান জুটি।
অন্যদিকে বিশ্ব এক নম্বর ফেং ইয়ানঝে-হুয়াং ডংপিংয়ের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেন ধ্রুব কপিলা-তানিশা ক্রাস্তো। প্রথম গেম ১৪-২১ হারলেও দ্বিতীয়টি ২১-১৮ জেতেন তাঁরা। শেষ গেমে ১৮-২১ হেরে ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে বিদায় নেন।
হলো না সোনার হ্যাটট্রিক, এশিয়াডে রুপো তজিন্দরপালের
ক্লান্তি গ্রাস করল উন্নতি ও সিন্ধুকে

আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেম ১৬-২১ হারের পর দুর্দান্তভাবে ফিরে দ্বিতীয় গেম ২১-১৪ জেতেন ১৯ বছরের উন্নতি হুডা। কিন্তু ক্লান্তিতে তৃতীয় গেমে গতি হারিয়ে ১৭-২১ হেরে যান। ম্যাচ চলে ৬৬ মিনিট।
এরপর শেষ আশা ছিলেন একমাত্র সিন্ধু। (Asian Games 2026) টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন চেন ইউ ফেইয়ের বিরুদ্ধে প্রথম গেম ২১-১১ জিতেও শেষ পর্যন্ত ১৮-২১, ১০-২১ হেরে যান তিনি। ম্যাচ চলে ১ ঘণ্টা ১৫ মিনিট। আগের ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তাঁকে ফের কোর্টে নামতে হয়েছিল।
সূচি নিয়ে ক্ষোভ প্রণয়ের
(Asian Games 2026) ব্যস্ত সূচি নিয়ে পুরো প্রতিযোগিতাতেই প্রশ্ন তুলেছিলেন ভারতীয় শাটলাররা। এইচএস প্রণয় জানান, একই দিনে দুই সিঙ্গলস ম্যাচ খেলার ঘটনা তিনি বহুদিন দেখেননি। তাঁর অভিযোগ, ম্যাচের মাঝে বিশ্রামের সময় কম ছিল। থাকার জায়গা ও পরিবহণ নিয়েও অসন্তোষ ছিল খেলোয়াড়দের।
তাঁর মতে, এশিয়ান গেমসের বদলে প্রতিযোগিতাটি অনেকটা জাপান ওপেনের মতো মনে হয়েছে। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসের আয়োজনের প্রশংসা করে তিনি এবারের অভিজ্ঞতাকে “মাঝারি মানের” ইভেন্ট বলেও মন্তব্য করেন।
প্রকাশ্যে ISL-এর প্রথম পর্বের সূচি, কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল?













1 thought on “১২ বছর পর ব্যক্তিগত ব্যাডমিন্টনে পদকহীন ভারত, এশিয়াডে হতাশ করলেন সিন্ধু-উন্নতিরা”
Comments are closed.