রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রকাশ্যে ISL-এর প্রথম পর্বের সূচি, কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল?

Published on: September 26, 2026
ISL 2026-2027 Fixture
---Advertisement---

অপেক্ষার অবসান। শনিবার প্রকাশিত হলো (ISL 2026-2027 Fixture) ২০২৬-২৭ ISL-এর প্রথম পর্বের সূচি। আগামী ১০ অক্টোবর অর্থাৎ মহালয়া থেকে শুরু হচ্ছে নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লি। একই দিনে দ্বিতীয় ম্যাচে ফতোরদা স্টেডিয়ামে খেলবে এফসি গোয়া ও চেন্নাইয়িন এফসি। নতুন মরশুমে ১৩টি দলকে নিয়ে ক্লাব-চালিত ব্যবস্থায় হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে লিগ। এবারে ফিরছে প্লে-অফও।

প্রথম ম্যাচে বাগান, পরে নামবে ইস্টবেঙ্গল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু-তে ১৩ অক্টোবর ইরাকের আল-শোর্তার বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। তাই প্রথম ম্যাচে নেই লাল-হলুদ। (ISL 2026-2027 Fixture) ১৮ অক্টোবর মারগাঁওয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে ১২ অক্টোবর গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে মোহনবাগানের ISL অভিযান।

(ISL 2026-2027 Fixture) প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ হবে। তার মধ্যে ৫৩টি ম্যাচ শুক্র, শনি ও রবিবার রাখা হয়েছে। অধিকাংশ ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রথম পর্ব চলবে ১৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড-স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচ দিয়ে প্রথমবার মণিপুরে হবে আইএসএলের ম্যাচ।

কবে হবে কলকাতা ডার্বি?

ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ কলকাতা ডার্বি। ২৯ নভেম্বর, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। (ISL 2026-2027 Fixture)

মোহনবাগান সুপার জায়ান্টের সূচি

  • ১২ অক্টোবর: নর্থইস্ট ইউনাইটেড, গুয়াহাটি — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ১৬ অক্টোবর: স্পোর্টিং ক্লাব দিল্লি, নয়াদিল্লি — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২৬ অক্টোবর: চেন্নাইয়িন এফসি, কলকাতা — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ৩১ অক্টোবর: পাঞ্জাব এফসি, কলকাতা —সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ৫ নভেম্বর: ওড়িশা এফসি, কলকাতা — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২২ নভেম্বর: চার্চিল ব্রাদার্স, গোয়া — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল, কলকাতা — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ৫ ডিসেম্বর: ইন্টার কাশী, ভেন্যু নির্ধারিত হয়নি —সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ৯ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি, কলকাতা — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ১৭ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি, মুম্বই — বিকেল ৫টা
  • ২২ ডিসেম্বর: এফসি গোয়া, গোয়া — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ১০ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স, কলকাতা — বিকেল ৫টা

ইস্টবেঙ্গলের সূচি

  • ১৮ অক্টোবর: চার্চিল ব্রাদার্স, গোয়া — বিকেল ৫টা
  • ২৩ অক্টোবর: ইন্টার কাশী, ভেন্যু নির্ধারিত হয়নি —বিকেল ৫টা
  • ৭ নভেম্বর: চেন্নাইয়িন এফসি, চেন্নাই —সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২০ নভেম্বর: স্পোর্টিং ক্লাব দিল্লি, কলকাতা — বিকেল ৫টা
  • ২৯ নভেম্বর: মোহনবাগান, কলকাতা — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ৪ ডিসেম্বর: পাঞ্জাব এফসি, কলকাতা —সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ১৩ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি, মুম্বই — বিকেল ৫টা
  • ১৭ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি, বেঙ্গালুরু — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ ডিসেম্বর: নর্থইস্ট ইউনাইটেড, কলকাতা — সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ৩ জানুয়ারি: ওড়িশা এফসি, কলকাতা — বিকেল ৫টা
  • ৯ জানুয়ারি: এফসি গোয়া, কলকাতা — বিকেল ৫টা
  • ১৬ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স, কোচি— সন্ধ্যা সাড়ে ৭টায়

২০২৭ বিশ্বকাপই কি শেষ? বড় ইঙ্গিত বিরাটের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now