রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নন্দীগ্রামের মাটিতে ২০০৭-এর ছায়া, ভোটের আগে মুখ খুললেন হাসিরানি

Published on: September 28, 2026
---Advertisement---

নন্দীগ্রামের উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে ইতিহাস, অধিকারী পরিবারের ভূমিকা এবং বর্তমান রাজনীতি নিয়ে সরব BJP প্রার্থী হাসিরানি রথ। পূর্ব মেদিনীপুরের ২১০ নম্বর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কালীচরণপুর ও গোকুলনগরে আয়োজিত কর্মীসভা ও পথসভায় বক্তব্য রাখেন তিনি। ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। প্রচারে BJPর প্রতীকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।(Nandigram BJP Candidate)

২০০৭-এর আন্দোলনের প্রসঙ্গ

কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের বাড়নাকচিরাচর এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তেখালিতে সভা হয়। সেখানে ২০০৭ সালের জমি আন্দোলনের কথা তুলে ধরেন হাসিরানি। তাঁর বক্তব্য, নন্দীগ্রামের সেই আন্দোলন রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন এনেছিল। আন্দোলনে নন্দীগ্রামের মানুষের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।(Nandigram BJP Candidate) এই প্রসঙ্গে শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীর ভূমিকার কথাও বলেন BJP প্রার্থী। অধিকারী পরিবার এবং নন্দীগ্রামের মানুষের একসঙ্গে আন্দোলনে থাকার কথা তুলে ধরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ছেলের মৃত্যুর প্রসঙ্গ

প্রচারে নিজের ছেলে চন্দ্রনাথ রথের মৃত্যুর প্রসঙ্গও তোলেন হাসিরানি। গত ৬ মে চন্দ্রনাথের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর ছেলের স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি রাজনীতির ময়দানে এসেছেন। নন্দীগ্রামের মানুষের সুখে-দুঃখে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। ১৫ সেপ্টেম্বর হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী।

নিশানায় তৃণমূল

সভায় বক্তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে কয়লা, বালি, শিক্ষা, স্বাস্থ্য এবং আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন। ২০২১ সালে নন্দীগ্রাম নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ের প্রসঙ্গও আসে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই তাঁর জয়ের দাবিও সভায় তুলে ধরা হয়। (Nandigram BJP Candidate)

সংখ্যালঘু ভোটারদের বার্তা

এক বক্তা সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে বলেন, বিজেপি ক্ষমতায় এলে সরকারি প্রকল্পের সুবিধা ধর্মভেদে দেওয়া হবে না। কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা ভান্ডার এবং আয়ুষ্মান যোজনার প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে। সভা থেকে আগামী ৬ অক্টোবর পদ্মফুল প্রতীকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। নন্দীগ্রামের ঐতিহাসিক ভূমিকা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গকে সামনে রেখেই প্রচার চালাচ্ছেন হাসিরানি রথ। (Nandigram BJP Candidate)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “নন্দীগ্রামের মাটিতে ২০০৭-এর ছায়া, ভোটের আগে মুখ খুললেন হাসিরানি”

Comments are closed.