মঙ্গলবার ভারতের ক্রীড়াক্ষেত্রে নতুন ইতিহাস রচিত হলো। সকালের দলগত ইভেন্টে ভারতকে রুপো এনে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্র্যাপ শুটিংয়ের সিঙ্গলসে মহিলা বিভাগে ফাইনালে সোনা জিতলেন হরিয়ানার অ্যাথলিট নিরু ধান্দা। এই নিয়ে ভারত জিতল পঞ্চম সোনা। ঘুচল শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে ভারতের সোনা না পাওয়ার আক্ষেপ (asian games 2026)।
asian games 2026: নিরুর লক্ষ্যভেদ
কোয়ালিফিকেশন রাউন্ডে ১১৮ পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছে রুপো জিতেছিলেন নিরু। ফলে টাইব্রেকারের আগে তিনি এমনিতেই এগিয়ে ছিলেন। প্রথম রাউন্ডে পারফেক্ট ৫/৫ দিয়ে ক্লিনিক্যাল ছন্দ তৈরি করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে একটি প্লেট মিস করে ৪/৫ তোলায় সাময়িকভাবে তিনে নেমে গেলেও তৃতীয় রাউন্ডে ফের ৫/৫ ছুড়ে সান ইউনং ও হাজার আব্দুলমালিকের সঙ্গে ১৪ পয়েন্টে যৌথভাবে শীর্ষস্থানে বসেন নেন (asian games 2026)।
তবে চতুর্থ রাউন্ড থেকে খেলা ঘুরে যায়। টানা দুটি রাউন্ডে ৫/৫ করে কুয়েত ও চিনের শুটারদের ওপর চাপ তৈরি করেন নিরু ধান্দা। ২০তম শটের পর ১৯ পয়েন্ট নিয়ে লিড নেন নিরু। যেখানে চিনের সান ইউনং ও কুয়েতের হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন। পঁচিশতম শট শেষে কুয়েতের প্রতিযোগী ২১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ছিটকে যান। তখন সোনা জেতার লড়াইয়ের মুখোমুখি দাঁড়ান নিরু।
শেষ পাঁচ শটে সোনা নিশ্চিত করতে নীরুর প্রয়োজন ছিল মাত্র তিনটি নিখুঁত হিট। ঠান্ডা মাথায় প্রতিটি টার্গেট নিখুঁতভাবে হিট করে ২৮ পয়েন্টে শেষ করেন নিরু। চিনের সান ইউনং ২৬ পয়েন্টে থামায় নিশ্চিত হয়ে যায় ঐতিহাসিক জয়। শুটিংয়ের ময়দানে মনু ভাকের বা রাহি স্বর্ণবতদের হতাশজনক ফলাফলে ভারত যে কঠিন জায়গায় দাঁড়িয়েছিল, নিরু ধান্দার এই জোড়া সাফল্য সেই ক্ষত পুরোপুরি সারিয়ে দিল।












