এশিয়ান গেমসের ভারতের ঝুলিতে ফের পদক। মঙ্গলবার, মহিলা বিভাগে শুটিংয়ে ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জিতলেন ভারতের তিন কন্যা। নিরু ধান্দা (১১৮), আশিমা আহলাওয়াত (১০৬) ও মনীষা কীর (১০৪) যৌথভাবে এই তিনজন মোট ৩২৮ পয়েন্ট অর্জন করেন। ৩৪৬ পয়েন্ট পেয়ে সোনার পদক ছিনিয়ে নেন চিনের লিউ শানশান, সান ইউনং এবং ঝু জিংইউ (asian games 2026)।
asian games 2026: শুটিং-এ ট্র্যাপ টিম ইভেন্টে রুপো
ভারতীয় দলের অন্যতম শুটার নিরু ধান্দা ১২৫ শটের কোয়ালিফিকেশন রাউন্ডে অসাধারণ পারফর্ম করেন। ১১৮ পয়েন্ট স্কোর করে কাতারের রায় বাসিলের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি নতুন এশিয়ান গেমস কোয়ালিফিকেশন রেকর্ড গড়েন এবং ৮ জন শুটারের মধ্যে ব্যক্তিগত ফাইনাল রাউন্ডে নিজের জায়গা পাকা করেন। অন্যদিকে, আশিমা (১০৬ পয়েন্ট) এবং মনীষা (১০৪ পয়েন্ট) ব্যক্তিগত ইভেন্টে যথাক্রমে ১৬ ও ২৩ তম স্থানে শেষ করায় ফাইনালে উঠতে পারেননি (asian games 2026)।
ফলে চলতি বছরে এশিয়ান গেমসে শুধুমাত্র শুটিং বিভাগেই ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল তেরোয়। এর মধ্যে মিক্সড ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে কমলজিৎ এবং সুরুচি সিং ভারতের হয়ে সোনা জিতেছেন। এছাড়া গত সোমবার মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে ভারতের এষা সিং সামান্যর জন্য সোনা হাতছাড়া করে ব্রোঞ্জ জেতেন।
১০টি দলের মধ্যে শুটিং-এ ভারতীয় পুরুষ ট্র্যাপ দল হতাশজনক স্কোর করেছে। তারা ষষ্ঠ স্থান অর্জন করেছে। তবে, অষ্টম স্থান অধিকার করে শপথ ভরদ্বাজ ফাইনালের দিকে পা বাড়িয়েছেন। ভরদ্বাজ, কাইনান চেনাই এবং আহভার রিজভি—এই তিনজনই যৌথভাবে মোট ৩৩৯ পয়েন্ট সংগ্রহ করেন। এই বিভাগে কুয়েত ৩৫৫ পয়েন্ট করে সোনার পদক ছিনিয়ে নেয়। অন্যদিকে কাতার ৩৪৯ পয়েন্ট ও কাজাখস্তান ৩৪৮ পয়েন্ট করে রুপো ও ব্রোঞ্জের পদক ছিনিয়ে নেয়।













1 thought on “শুটিং-এ ট্র্যাপ টিম ইভেন্টে রুপো ভারতের মেয়েদের, হতাশ করলেন ছেলেরা”
Comments are closed.