রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শেষ মুহূর্তে বড় বদল, বদলে গেল ISL টেলিকাস্ট প্ল্যাটফর্ম, কোথায় দেখবেন?

ISL Telecast
---Advertisement---

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে ISL। এবছর ISL নিয়ে আগ্রহ সমর্থকদের মধ্যে। পাশাপাশি এবার ISL-এর আয়োজক ক্লাবগুলি হওয়ায় সেটাও একটা চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ISL-এর সম্প্রচারে বড় বদল আসতে চলেছে। আগেই বলা হয়েছিল ISL দেখানো হতে পারে ইউটিউবে। এবার তার সঙ্গে যুক্ত হলো আরও এক সংস্থার নাম (ISL Telecast)।

ISL Telecast: কোথায় দেখতে পাবেন ISL?

খেল নাও-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইউটিউবের ISL দেখতে পাবেন। পাশাপাশি ISL দেখানো হতে পারে সোনি স্পোর্টস নেওয়ার্কে। স্যাটেলাইট টিভি রাইটস নিতে চলেছে সোনি স্পোর্টস। রিপোর্টে প্রকাশ, সোনিকে রাইটস দিতে সব পক্ষ রাজি হয়েছে, চূড়ান্ত পেপারওয়ার্ক বাকি আছে। আগে ISL দেখাত স্টার। তারপর হটস্টার এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হতো ম্যাচগুলি (ISL Telecast)।

গত বছর FanCode-এ দেখানো হয়েছিল ম্যাচ। এবার খেল নাও-য়ে প্রকাশিত রিপোর্টে পাওয়া তথ্যের ভিত্তিতে, অধিকাংশ ক্লাব বেশি রিচের জন্য ইউটিউবের পথে হাঁটতে চাইছে, কিন্তু কিছু ক্লাব চাইছে প্রথাগতভাবে ম্যাচ দেখাতে। সেটার পিছনে তাদের কারণ হচ্ছে স্পনসরশিপ। ভারতে ফুটবলসহ ক্রীড়াক্ষেত্রের পোর্টফোলিওতে লম্বা সময় ধরে রয়েছে সোনি স্পোর্টস। পাশাপাশি ইউরোপের একাধিক লিগও সম্প্রচার করে সোনি স্পোর্টস।

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ISL। শেষ হবে ২০২৭ সালের মে মাসে। হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে হবে ISL। এ বার অংশ নিচ্ছে ১৩টা দল। দলের তালিকায় থাকছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওডিশা এফসি, পাঞ্জাব এফসি, ইন্টার কাশী, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স ও স্পোর্টস ক্লাব দিল্লি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শেষ মুহূর্তে বড় বদল, বদলে গেল ISL টেলিকাস্ট প্ল্যাটফর্ম, কোথায় দেখবেন?”

Comments are closed.