হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। ভারত বনাম ব্রাজিল এবং ভারত বনাম উরুগুয়ে ম্যাচ ঘিরে যত সময় এগোচ্ছে, ততই বাড়ছে উন্মাদনা। (India-Brazil Match) যুবভারতী ক্রীড়াঙ্গনও সেজে উঠছে মহারণের জন্য। মাঠের প্রস্তুতির পাশাপাশি চলছে নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনার চূড়ান্ত প্রস্তুতি।
বন্ধ দরজায় উরুগুয়ে-ভারতের অনুশীলন

বৃহস্পতিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করে উরুগুয়ে। দিয়েগো ফোরলানের প্রশিক্ষণে দু’টি প্র্যাকটিস গ্রাউন্ড জুড়ে চলে প্রস্তুতি। পুরো অনুশীলনই হয় বন্ধ দরজার আড়ালে। একইভাবে AIFF সেন্টার অব এক্সেলেন্সের মাঠে দরজা বন্ধ করে অনুশীলন করে ভারতীয় দল।
ব্রাজিলের জন্য বদলে গেল যুবভারতী
(India-Brazil Match) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নির্দেশ অনুযায়ী মাঠের উন্নতি করা হয়েছে। গ্যালারিতে সিট নম্বর দেওয়া হয়েছে। একটি ব্লক তিরঙ্গায় সাজানো হয়েছে। প্রবেশদ্বারের উপরে বসছে জায়ান্ট স্ক্রিন, যেখানে দেখা যাবে লেজার শো। ব্রাজিলের সাজঘরে ফুটবলারদের ছবি দিয়ে নির্দিষ্ট করা হয়েছে আসন। ডাগআউটেও বসছে বিদেশি লিগের মতো কুশন দেওয়া সিট। ব্রাজিলের ২৬ জন সদস্য থাকবেন ডাগআউটে।
ভারতীয় ফুটবল নিয়ে বার্তা
ফ্রান্সের বিশ্বকাপার বিকাশ ধোরাসু জানান, ভারতের সঙ্গে তাঁর পূর্বপুরুষের যোগ রয়েছে। ভারতীয় ফুটবলে কাজ করতে চান তিনি। ওসিআই ফুটবলার রায়ান উইলিয়ামসের মতে, ফুটবল এখন আরও বিশ্বজনীন হওয়ায় ভারতীয় ফুটবল উপকৃত হবে। ভবিষ্যতে কোচ হয়ে ভারতের জন্য কাজ করার ইচ্ছাও জানান তিনি।
আড়াই হাজার পুলিশ, স্ট্যান্ডবাই কেন্দ্রীয় বাহিনী
(India-Brazil Match) নিরাপত্তা খতিয়ে দেখতে স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। তিনি জানান, মোতায়েন থাকবে আড়াই হাজার পুলিশ ও ১০ জন আইপিএস আধিকারিক। কেন্দ্রীয় বাহিনী থাকবে স্ট্যান্ডবাই। ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক, নিরাপত্তা এবং দর্শকদের সুরক্ষায় বিশেষ নজর থাকবে।
শেষ মুহূর্তে বড় বদল, বদলে গেল ISL টেলিকাস্ট প্ল্যাটফর্ম, কোথায় দেখবেন?











1 thought on “ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি, কড়া নিরাপত্তায় স্টেডিয়াম”
Comments are closed.