ফ্লাইদুবাইয়ের বিমানে ভয়াবহ হামলার পর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। (Smit Machchhar) সেই অবস্থাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কলে কথা বললেন তিনি। কথোপকথনে উঠে এল সেই ভয়াবহ মুহূর্তের অভিজ্ঞতা। আর জানালেন, সংকটের সময়ে বারবার হনুমান চালিশা পাঠ করছিলেন তিনি।
‘আমি নিজের জীবনের জন্য লড়ছিলাম’
মোদিকে স্মিত (Smit Machchhar) জানান, হামলার পর প্রথমে তিনি নিচে বসে পড়েছিলেন। কিন্তু বিমানটি নিচের দিকে নামছে বুঝতে পেরে ১৭ বছরের উড়ান-অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফের উঠে দাঁড়ান। তাঁর কথায়, নিজের জীবন নিয়েও তখন লড়াই চলছিল। কিন্তু যাত্রীদের মরতে দিতে পারেননি। আহত অবস্থাতেই ককপিটের দরজা খোলার ব্যবস্থা করেন তিনি। পরে যাত্রী ও ক্রুরা এগিয়ে এসে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন।
‘হনুমান চালিশা পড়ছিলাম’
#WATCH | PM Modi speaks with Flydubai Captain Smit Machchhar through a video call and praises his courage, presence of mind and composure in how he saved many lives The PM says to Captain Smit, "The whole country is praying for you. Maha Mrityunjay Jaap is being done for you and your health. Your courage, presence of mind and composure saved many lives. The country can proudly say that Indians are not those who take lives, but those who are willing to risk their lives to save others."
— ANI (@ANI) October 2, 2026
(Smit Machchhar) স্মিত জানান, কঠিন পরিস্থিতিতে তিনি সাধারণত হনুমান চালিশা পাঠ করেন। সেই দিনও তাই করেছিলেন। তাঁর কথায়, দেশ থেকে দূরে থাকলেও নিজের সংস্কৃতি থেকে দূরে নন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইতিবাচক থাকার চেষ্টা করেছেন বলেও জানান।
মোদির সামনে আবেগপ্রবণ স্মিত
কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি স্মিত। (Smit Machchhar) কাঁদতে কাঁদতে জানান, মোদির সঙ্গে কথা বলবেন, তা তিনি কখনও ভাবেননি। মোদি তাঁকে বলেন, ‘‘আমার সামনে আবেগপ্রবণ না হলে কোথায় হবেন?’’ স্মিত আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর সবচেয়ে বড় আদর্শ।
‘দেশ আপনার জন্য প্রার্থনা করছে’
মোদি স্মিতের সাহস ও দ্রুত সিদ্ধান্তের প্রশংসা করেন। তাঁর পরিবারের সঙ্গেও কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। (Smit Machchhar) স্মিতের মা গীতা দেবীর সংস্কারের কথাও উল্লেখ করেন তিনি। দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার বার্তা দেন মোদি। সৌদি সরকারের চিকিৎসা-সহায়তার জন্যও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
দিনভর প্রার্থনা, মহিলাদের থেকে দূরত্ব; ফ্লাইদুবাই বিমানে হামলার নেপথ্যে সহ-পাইলটের ‘কট্টর’ মানসিকতা?











