কলকাতায় পা রাখার পর থেকেই খাবারের বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল ফুটবল দল। FIFA ফ্রেন্ডলি ম্যাচের আগে নির্দিষ্ট ডায়েট মেনেই চলছে দলের রুটিন। সেই ডায়েট অনুযায়ী খাবার তৈরি করছেন ব্রাজিল থেকে আসা নিজেদের শেফ এবং পুষ্টিবিদরা। এমনকি দলের পানীয় জলও বাইরে থেকে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। (Brazil Team in Kolkata)
নিজেদের শেফের রান্নাই পছন্দ
রাজ্য সরকারের তরফে ব্রাজিল দলের জন্য ভারতীয়, বাঙালি-সহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। সরকারি নৈশভোজের ব্যবস্থাও রয়েছে। তবে দলের খেলোয়াড়রা নিজেদের শেফের তৈরি খাবারই বেশি পছন্দ করছেন। (Brazil Team in Kolkata) নির্দিষ্ট ডায়েট যাতে কোনওভাবেই বদলে না যায়, সে কারণেই এই ব্যবস্থা। দলের সূত্রে জানা গিয়েছে, দিনে প্রায় পাঁচ বার খাবার দেওয়া হচ্ছে খেলোয়াড়দের। প্রতিটি পদ তৈরির সময় নজর রাখছেন দলের শেফ ও ডায়টিশিয়ানরা। রান্নায় তেলের ব্যবহারও নিয়ন্ত্রিত। মূলত অলিভ অয়েল ব্যবহার করা হচ্ছে।
মেনুতে মাছের বিশেষ গুরুত্ব
শুক্রবার সকালে কলকাতায় দলের নিজস্ব শেফের তৈরি ব্রেকফাস্টে ছিল পাউরুটি, সেদ্ধ ডিম, ফল এবং সবুজ সবজির স্যালাড। পাশাপাশি থাকছে শুকনো ও তাজা ফল। দুপুর ও রাতের খাবারে থাকছে ভাত, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন, মাংস, সবুজ স্যালাড এবং ডেজার্ট। ডাল, বিভিন্ন ধরনের বিনস, আলু ও সবজিও থাকছে খাবারের তালিকায়। কলকাতা মাছের জন্য পরিচিত। ব্রাজিলের ফুটবলাররাও মাছ খেতে পছন্দ করেন। তাই দলের মেনুতে মাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতায় পাওয়া তাজা মাছ নিজেদের শেফরাই রান্না করছেন বলে জানা গিয়েছে। (Brazil Team in Kolkata)
খাবার জলেও কড়া নিয়ম
খাবারের পাশাপাশি জল নিয়েও নির্দিষ্ট নিয়ম মেনে চলছে দল। দলের খাবার জলও বাইরে থেকে সংগ্রহ করা হচ্ছে। সকালে হালকা জিম সেশনও করছেন ফুটবলাররা। অর্থাৎ কলকাতায় FIFA ফ্রেন্ডলির আগে ব্রাজিল দলের প্রস্তুতিতে স্থানীয় খাবারের বদলে নিজেদের শেফ, পুষ্টিবিদ এবং নির্দিষ্ট ডায়েটই থাকছে মূল ভরসা। (Brazil Team in Kolkata)










2 thoughts on “কলকাতায় ব্রাজিলের ‘নিজস্ব’ রান্নাঘর, মেনুতে মাছ-চিকেন-স্প্যাগেটি”
Comments are closed.