রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভয়াবহ আগুন, বাড়িতেই অগ্নিদগ্ধ বিধায়ক বায়রন বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক

mla byron biswas
---Advertisement---

বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। ঋতব্রতপন্থী বিধায়ক বায়রনের ধুলিয়ানের বাড়িতে অগ্নিকাণ্ড। প্রথমে তাঁকে তাঁরই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর। শরীরে অনেক জায়গায় ক্ষত রয়েছে। কিন্তু কীভাবে লাগল আগুন? নেপথ্যে কোন কারণ? পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন (mla byron biswas)।

mla byron biswas: কীভাবে আগুন লাগল?

সূত্রের খবর, আগুন লাগার সময়ে বাড়িতেই ছিলেন বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎই তাঁর বাড়িতে আগুন লাগে। কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনও রকমে বাড়ি থেকে অগ্নিদগ্ধ বায়রনকে বের করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁকে বের করে তাঁরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ​খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা (mla byron biswas)।

বিড়ির কারখানা থেকে আগুন?

বায়রনর এই বাড়িতেই চলে বিড়ির ব্যবসা। সেখান থেকেই আগুন লেগেছে কি না খতিয়ে দেখা হচ্ছে। বাড়ি চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে বোঝা সম্ভব নয় আগুন ঠিক কোথায় লেগেছে। বাড়ির ভিতর থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দোতলার পর পর ঘরে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

বিধায়কের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

ঘটনার খবর পেয়েই বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর। তবে, কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now