আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা। ইট দিয়ে মন্দিরের ভিতরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। আমেরিকার ওহায়ো মন্দিরে ভাঙচুরের কথা জানিয়েছে মার্কিন স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ (HAF)। ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের বেশ কয়েকটি জানলা। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন (america hindu temple attack)।
america hindu temple attack: হামলা নিয়ে বিবৃতি হিন্দু সংগঠনের
এই হামলার কথা তাদের অফিশিয়াল পেজে পোস্ট করে মার্কিন স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ (HAF) জানিয়েছে, “দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ওহায়োতে হিন্দু মন্দিরে হামলা হয়েছে। রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভড়তাল ধাম হিন্দু মন্দিরে দুষ্কৃতীরা ইট ছোঁড়ে। এতে মন্দিরের বেশ ক্ষতি হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা সেটা খতিয়ে দেখছে। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে। আমরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।”
ঘটনার সময় মন্দিরের ভিতরে পুরোহিত ও অনেক ভক্তরা ছিলেন। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে ওই সংগঠনের তরফে কিছু জানানো হয়নি। ওই সংগঠনের তরফে এই ঘটনার রিচমন্ড হাইটসের মেয়র কিম থমাস এবং পুরসভার আধিকারিকদের কাছে কড়া নিন্দার দাবি জানিয়েছে। সমাজমাধ্যমে তাঁরা লিখেছেন, “আমরা মেয়র কিম থমাস-এর কাছে এই ঘটনার চরম নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে বলব, দোষীদের বিরুদ্ধে যেন দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হয়।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি (america hindu temple attack)।
আগেও মন্দিরে হামলা
এই প্রথম নয়, এর আগেও আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতেও বিএপিএস (BAPS) মন্দিরে ভাঙচুর চালানো হয়। এরপর ২০২৫ সালের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে বিএপিএস মন্দিরেও একটি হুমকির চিঠি আসে।












