অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে ওষুধ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ। (Tirupati Blast) সকাল ৮টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে শ্রী সিটি শিল্পাঞ্চল। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। গুরুতর আহত আরও ১০ জন। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান।
Table of Contents
কারখানায় বিস্ফোরণের তীব্রতা
শ্রী সিটির সত্যবেদু মণ্ডলের একটি ফার্মাসিউটিক্যাল উৎপাদন ইউনিটে এই বিস্ফোরণ ঘটে। (Tirupati Blast) বিস্ফোরণের অভিঘাতে কারখানার বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিয়োয় চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ।
তিন মৃতের পরিচয় প্রকাশ
প্রশাসন সূত্রে মৃতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গিয়েছে। (Tirupati Blast) তাঁরা হলেন ৩৫ বছরের গৌরব রায়, ৩৬ বছরের চিন্না মস্তান এবং ৪০ বছরের রমেশ। চতুর্থ মৃতের পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত ৩৬ বছরের বাসুও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
কীভাবে ঘটল বিস্ফোরণ?
ঠিক কী কারণে বয়লারে বিস্ফোরিত হলো, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণের সময় কারখানায় ঠিক কতজন কর্মী ছিলেন, সেই তথ্যও এখনও নিশ্চিত নয়।
ঘটনাস্থলে প্রশাসন
পুলিশ ও জরুরি পরিষেবার দল পরিস্থিতি খতিয়ে দেখছে। আহতদের চিকিৎসা চলছে। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গালাপুড়ি অনিতা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। (Tirupati Blast) বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মোট আক্রান্তের সংখ্যা নিয়ে তদন্ত চলছে।
কেন্দ্র সরকারের মাস্ট্রারস্ট্রোক, চিনা চোখরাঙানির মধ্যেই ২৮টি বিতর্কিত জায়গা ভারতের মানচিত্রে












2 thoughts on “ওষুধ কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত ৫, গুরুতর জখম ১০”
Comments are closed.