সীমান্ত নিয়ে চিনের সঙ্গে টানাপোড়েনের আবহেই বড় পদক্ষেপ ভারতের। (India Official Map) লাদাখের বিতর্কিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক এলাকা, শৃঙ্গ, পাহাড়, গিরিপথ, হিমবাহ ও জলভূমিকে সরকারি ভাবে চিহ্নিত করল কেন্দ্র। সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে লাদাখের ২৮টি স্থানকে নির্দিষ্ট মানক নামে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে চিন-অধিকৃত আকসাই চিন এবং পাক-অধিকৃত গিলগিট-বালতিস্তানের কয়েকটি এলাকাও, যেগুলিকে ভারত লাদাখের অংশ বলে দাবি করেছে।
কেন এই পদক্ষেপ?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, নির্দিষ্ট নাম দেওয়ার উদ্দেশ্য হলো এই এলাকাগুলির পরিচয় নিয়ে কোনও বিভ্রান্তি বা ভুল ধারণা না থাকা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ওই স্থানগুলি সম্পর্কে সঠিক স্বীকৃতি ও সচেতনতা তৈরি করাও এই উদ্যোগের লক্ষ্য। (India Official Map)
তালিকায় গোগরা-হট স্প্রিং
(India Official Map) ২৮টি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১০টি শৃঙ্গ, ৩টি পাহাড়, ৭টি ভূমি এলাকা, ২টি হিমবাহ, ২টি গিরিপথ, ১টি নদী, ১টি হ্রদ, ১টি জলভূমি এবং ১টি উপত্যকা। তালিকায় রয়েছে হট স্প্রিং এবং গোগরা—২০২০ সালের ভারত-চিন সীমান্ত অচলাবস্থায় যে এলাকাগুলি গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছিল।
উগ্রপন্থার সন্দেহে ওমানে ‘ব্যান’, তবুও নিয়োগ ফ্লাইদুবাই হামলাকারী কো-পাইলটের
কোন কোন জায়গা রয়েছে?
(India Official Map) তালিকায় রয়েছে আলিশা গিরি, ব্রাংসা, চপচিঙ্গল পাস, কনিষ্ক শৃঙ্গ, করুন পীর, কুকসেল, মার্তন্ড গিরি, পারপিক হিমবাহ, স্কামরি হিমবাহ, শচমিরিক পাস, স্কোরগা উপত্যকা, জোড়াওয়ার শৃঙ্গ, দেহরা কম্পাস, ড্রাক কার্পো।
এছাড়াও রয়েছে জলমোরি, কুমারায়না পয়েন্ট, পাংলুং, রিনচেন জাংপো, সাক্যশ্রী গিরি, গুরু রিনপোচে, ইয়াংপা নদী, মারপা লোৎসভা রি, মিলারেপা কাংরি, শিবা রি ও মহেশ্বর রি। ১৯৫০-এর দশকে টহল ও সেনা মোতায়েনের রুট হিসেবে ব্যবহৃত শামাল লুংপাও তালিকায় রয়েছে।
অরুণাচলের পর লাদাখ
প্রায় দু’মাস আগেই অরুণাচল প্রদেশের ২৭টি সীমান্ত এলাকা ও গিরিপথকে সরকারি ভাবে নামকরণ করেছিল কেন্দ্র। (India Official Map) লাদাখে নতুন এই পদক্ষেপও চিনের সীমান্ত-দাবির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। অরুণাচল ও লাদাখের বিভিন্ন এলাকার উপর চিনের দাবিকে ভারত বারবার প্রত্যাখ্যান করেছে।












1 thought on “কেন্দ্র সরকারের মাস্ট্রারস্ট্রোক, চিনা চোখরাঙানির মধ্যেই ২৮টি বিতর্কিত জায়গা ভারতের মানচিত্রে”
Comments are closed.