রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উগ্রপন্থার সন্দেহে ওমানে ‘ব্যান’, তবুও নিয়োগ ফ্লাইদুবাই হামলাকারী কো-পাইলটের

Published on: October 3, 2026
FlyDubai Co-Pilot
---Advertisement---

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে মাঝআকাশে (FlyDubai Co-Pilot) ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের উপর হামলা এবং বিমান ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ ঘিরে তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে উগ্রপন্থী মতাদর্শে প্রভাবিত হওয়ার সন্দেহে আগেই ওমানে বিমান চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে কীভাবে তিনি সংযুক্ত আরব আমিরশাহির বিমান সংস্থা ফ্লাইদুবাইতে চাকরি পেলেন, তা নিয়েই উঠছে এখন প্রশ্ন।

ওমানেই উঠেছিল নিরাপত্তা প্রশ্ন

তদন্তকারীদের সূত্রে খবর, (FlyDubai Co-Pilot) কো-পাইলট হামাম আল-হামামি আগে ওমান এয়ারয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর কথাবার্তা ও মতাদর্শ নিয়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল। সূত্র অনুযায়ী, ২০২৪ সালে প্রশিক্ষণরত অবস্থায় তাঁর কাছে উগ্রপন্থী সামগ্রী পাওয়ার অভিযোগও উঠেছিল। পরে তাঁকে বিমানের বদলে প্রশাসনিক দায়িত্বে রাখা হয়।

কীভাবে ফ্লাইদুবাইয়ে চাকরি?

ওমানে উড়ানে বাধা পাওয়ার পর হামামি সংযুক্ত আরব আমিরশাহি ভিত্তিক ফ্লাইদুবাইয়ে যোগ দেন। নিয়োগের সময় তাঁর অতীতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য কতটা যাচাই করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি তাই আন্তর্জাতিক বিমান নিরাপত্তা ও পাইলট নিয়োগের ব্যাকগ্রাউন্ড চেক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। (FlyDubai Co-Pilot)

ফ্লাইদুবাই হামলাকারীকে সন্ত্রাসবাদী তকমা UAE-র

তদন্তে ইরান-যোগের প্রমাণ মেলেনি

ঘটনার পিছনে ইরানের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য তেহরান-যোগের কথা বললেও এখনও তার পক্ষে কোনও প্রমাণ সামনে আসেনি। সংযুক্ত আরব আমিরশাহি ও ইজরায়েল যৌথভাবে তদন্ত করছে।

সংযুক্ত আরব আমিরশাহি-ইজরায়েল বিমান পরিষেবা বন্ধ

ঘটনার পর সংযুক্ত আরব আমিরশাহি ইজরায়েলগামী সব বাণিজ্যিক বিমান পরিষেবা বাতিল করেছে। আটকে পড়া যাত্রীদের ফেরাতে শুক্রবার থেকে বিশেষ প্রত্যাবর্ষণ প্রত্যাবাসন বিমান শুরু হয়েছে। প্রথম বিমানটি রাত ১১টার কিছু আগে সংযুক্ত আরব আমিরশাহি ছেড়ে রাত ১টার পর তেল আভিভে পৌঁছয়। আরকিয়া ও ইসরাইর-এর বিমানও শনিবার এবং এল আলের বিমান রবিবার চলার কথা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহি ফ্লাইদুবাইয়ে হামলা কে ‘বিপদজনক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে। (FlyDubai Co-Pilot)


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “উগ্রপন্থার সন্দেহে ওমানে ‘ব্যান’, তবুও নিয়োগ ফ্লাইদুবাই হামলাকারী কো-পাইলটের”

Comments are closed.