ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ! নিহত ৭ ,আহত ৯০ জনের বেশি

blast rocks afghanistan school
---Advertisement---
Choose Hindustan News Point on Google

তীব্র বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের এক স্কুল চত্বর। বিস্ফোরণের অভিঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল বাড়িটি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৯০ জনেরও বেশি। শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রের খবর,প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খননকার্যের জন্য ওই বাড়িটিতে প্রচুর পরিমাণ ডিনামাইট মজুত রাখা ছিল। কোনওভাবে সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল, তাতে পাশ্ববর্তী স্কুল ঘরও ক্ষতিগ্রস্ত হয় (blast rocks afghanistan school)।

blast rocks afghanistan school: কতজন আহত?

প্রশাসনের তরফে জানা গিয়েছে, আহতদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কুনার প্রাদেশিক পুলিশ সদর দফতরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, আসাদাবাদের আন্দার সের এলাকার এই স্কুলে সকাল ১০টার নাগাদ বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরক মজুত থেকেই এই দুর্ঘটনা?

কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মওলাই সামি-উল-হক জানিয়েছেন, যে গুদামে বিস্ফোরণটি ঘটেছে, সেখানকার লোকজন খনিতে কাজ করেন। ওই গুদামে খননকার্যে ব্যবহৃত ডিনামাইট মজুত করে রেখেছিলেন তাঁরা। ঘটনার পরই অকুস্থলে পৌঁছায় তদন্তকারী দল। কুনার প্রদেশ আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, এখনও স্পষ্ট নয়। কী করে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে রয়েছে ধন্দ (blast rocks afghanistan school)।

উল্লেখ্য, কয়েক মাস আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল আফগানিস্তানের কাবুল। একটি স্কুলে বিস্ফোরণ হয়। সেই স্কুলে গ্রেনেড হামলা হয়েছিল। সেই ঘটনায় প্রায় ৪০ জন পড়ুয়া প্রাণ হারিয়েছিলেন। এবার কুনার প্রদেশেও একই ঘটনা।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Choose Hindustan News Point on Google

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now