শেখ হাসিনা কি সত্যিই ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন? তাঁকে ঘিরে যখন নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই ঢাকাকে কড়া বার্তা আমেরিকার প্রাক্তন পেন্টাগন কর্তা মাইকেল রুবিনের। (Sheikh Hasina Return) তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার একটি চুলেরও ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় নিতে হবে বর্তমান সরকারকে। অন্যদিকে, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের কয়েক সপ্তাহ আগেই তাঁর প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। পাশাপাশি দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো এবং একাধিক পুলিশ আধিকারিকের গ্রেফতারি ঘিরে নতুন করে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।
Table of Contents
হাসিনার নিরাপত্তা নিয়ে ঢাকাকে রুবিনের বার্তা
নিউ ইয়র্কে ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সতর্ক করেন মাইকেল রুবিন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে কর্মরত এই প্রাক্তন আধিকারিকের বক্তব্য, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ বাংলাদেশের সরকারের।(Sheikh Hasina Return)
রুবিন বলেন, “এখনই প্রধানমন্ত্রী (তারেক) রহমান এবং অন্যদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার মাথার একটি চুলেরও ক্ষতি হলে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন তাঁরা, এবং শুধুমাত্র তাঁরাই।”
একইসঙ্গে ভারতের কাছেও বাংলাদেশের সঙ্গে কোনওরকম আপস না করার আবেদন জানিয়েছেন তিনি। হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার রাষ্ট্রদূত-সহ অন্যান্য দেশের কূটনীতিকদেরও বাংলাদেশের সরকারকে স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন রুবিন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শেখ হাসিনাও।
“Let me be absolutely clear: If Sheikh Hasina or anyone returning alongside her suffers even the slightest harm, Tarique Rahman and his government will be held fully accountable.” — Michael Rubin, Former Pentagon official Seems even CIA has realised the purpose for overthrowing Sheikh Hasina can’t be achieved.
— बैरागी (@VairagiUvaaCH) November 26, 2026
ফেরার আগেই হাসিনার প্রাক্তন সহযোগী-সহ গ্রেফতার ৩
(Sheikh Hasina Return) হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডি-২৭ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা BSS-এর প্রতিবেদন অনুযায়ী, ধৃতদের মধ্যে রয়েছেন হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন, প্রাক্তন ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মহম্মদ আল মামুন।
‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথমে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (JCD) নেতা-কর্মীরা তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মাসুদুর রহমান জানিয়েছেন, তিনজনকে আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।
১০৮ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। দিনটি বাংলাদেশের বিজয় দিবস। তবে তাঁর দেশে ফেরা ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর ১০৮ প্লাটুন। এর মধ্যে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জেই মোতায়েন রয়েছে ৫৬ প্লাটুন।(Sheikh Hasina Return)
সাম্প্রতিক সপ্তাহগুলিতে বাংলাদেশে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ট্রেন, বাস, ব্যাঙ্ক এবং বিভিন্ন যানবাহনে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। নভেম্বরের শুরু থেকে রাজনৈতিক হিংসায় অন্তত চারজনের মৃত্যুর খবর। চার থানাতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় হাসিনার দল আওয়ামি লিগ এবং তাদের সহযোগী সংগঠনগুলির কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে পুলিশ। উল্লেখ্য, বাংলাদেশে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, অনলাইন মাধ্যমে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির প্রচার চালাচ্ছে দল।
পুলিশ আধিকারিকদের গ্রেফতারি, নজরদারিতে নিরাপত্তা বাহিনী
রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি বাংলাদেশের পুলিশের অন্দরেও শুরু হয়েছে ধরপাকড়। বুধবার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হন দুই সিনিয়র পুলিশ আধিকারিক। তাঁরা হলেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মহম্মদ আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মহম্মদ রাকিবুল হাসান। গাজিপুর ও নোয়াখালি থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পুলিশ ও অন্যান্য অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপর নজরদারি বাড়ানোর কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য, “নির্দিষ্ট কিছু পুলিশ আধিকারিক বা অন্যান্য বাহিনীর কর্মীরাও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন।” পুলিশ সদর দফতরের মুখপাত্র কামরুম মুনিরা জানিয়েছেন, ১৪ নভেম্বর থেকে এখনও পর্যন্ত চার পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।
ভারতকে নিশানা বিএনপির, বাড়ছে কূটনৈতিক চাপ
এদিকে বাংলাদেশে অশান্তি ছড়ানোর পিছনে একটি প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি। পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখল করার মন্তব্যের পরেই এই প্রতিক্রিয়া দেন তিনি।
রিজভির কথায়, “এই দেশের মানুষ হাতে বন্দুক নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। বাংলাদেশ দখল করা অত সহজ নয়।”
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। যদিও হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
(Sheikh Hasina Return) বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। ভারত সেই আবেদন পাওয়ার কথা স্বীকার করলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে, হাসিনা বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করার পাশাপাশি দেশে ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থার বিশেষ বিমানের ব্যবস্থার অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অবশ্য স্পষ্ট জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া হাসিনাকে দেশে ফেরানো হবে না। তাঁর কথায়, “একজন সন্ত্রাসবাদীকে প্রত্যর্পণ ছাড়া কখনও দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁকে হাতকড়া পরিয়েই ফিরিয়ে আনা যেতে পারে।”
সব মিলিয়ে, ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ততই জটিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। একদিকে ঢাকার গ্রেফতারি ও নিরাপত্তা প্রস্তুতি, অন্যদিকে রুবিনের হুঁশিয়ারি এবং ভারতের উপর কূটনৈতিক চাপ—শেষ পর্যন্ত কোন পথে এগোয় এই প্রত্যাবর্তন-পর্ব, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। (Sheikh Hasina Return)














