রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিমাগ হি নাহি কুছ’, সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন ঈশান, কিন্তু কেন?

asian games 2026
---Advertisement---

এশিয়ান গেমসে সোনা জিতে দেশে ফিরেছে ভারতের ক্রিকেট দল। জাপানের আইচি-নাগোয়া থেকে গভীর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় ভারতীয় দল। সেই সময় বিমানবন্দর থেকে ভারতীয় দলের খেলোয়াড়রা একে একে বেরিয়ে আসেন (asian games 2026)। এক সাংবাদিক তাঁদের ছবি তুলতে গেলে মেজাজ হারান ঈশান কিষাণ। ওই সাংবাদিকের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি। ধৈর্য হারিয়ে ঈশান বলে ওঠেন, ‘আপ লোগো কি আদত খারাব হ্যায়, দিমাগ হি নেহি হ্যায় কুছ’ অর্থাৎ ‘‘আপনাদের বাজে অভ্যাস আছে। আপনাদের একদমই বুদ্ধিশুদ্ধি নেই। কাণ্ডজ্ঞান বলতে আপনাদের কিছুই নেই।’’

asian games 2026: মেজাজ হারালেন ঈশান কিষাণ

রবিবার রাত ১টা নাগাদ বিমানবন্দরে এসে পৌঁছয় টিম ইন্ডিয়া। সেই সময় ফোনে কথা বলার কারণে ব্যস্ত থাকায় সংবাদকর্মীরা তাঁর কাছে এগিয়ে এলে ঈশান কিষানকে বেশ বিরক্ত হতে দেখা যায়। সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ফোনে কথা বলায় সময়ে সংবাদকর্মীরা বারবার তাঁর মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন। এই অনবরত ব্যাঘাত তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। অবশেষে ঈশান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান এবং পাপারাজ্জিদের ওপর নিজের অসন্তোষ প্রকাশ করেন (asian games 2026)।

এই পরিস্থিতির পর ক্রীড়াবিদদের অসুবিধার বিষয় প্রশ্ন তুলে ধরেছেন তিনি। যার সম্মুখীন হন অনেকে। যখন ব্যক্তিগত বা অস্বস্তিকর মুহূর্তে—বিশেষ করে দীর্ঘ যাত্রাপথের পর, কোনও সংবাদমাধ্যম তাঁদের কাছে যখন কোনও বিষয়ে জানতে চায়। ফোনে কথা বলার সময় পাপারাজ্জিদের কিছুটা দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছিলেন। সেই সময় ক্রিকেটার ঈশানের সেই স্পষ্ট ও অকপট প্রতিক্রিয়াটি সবার নজর কেড়েছে।

পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে ভারত সোনার পদক জয় করেছে। ইশান কিষাণ ফাইনালে অবশ্য জ্বলে উঠতে পারেননি। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৮০ রানের ইনিংস খেললেও ফাইনালে তিনি ১৮ বলে ২০ রান করে আউট হন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দিমাগ হি নাহি কুছ’, সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন ঈশান, কিন্তু কেন?”

Comments are closed.