রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভাইরাল হার্দিকের আইকনিক ‘শ্রাগ’, এক ফ্রেমে হার্দিক-মিস্টারবিস্ট-ক্যারিমিনাটি

Published on: October 5, 2026
Shrug Celebration
---Advertisement---

ক্রিকেটের মাঠ থেকে এবার সোজা গ্লোবাল ডিজিটাল দুনিয়ায় হার্দিক পাণ্ডিয়ার আইকনিক ‘শ্রাগ’ সেলিব্রেশন। (Shrug Celebration) ভারতীয় ইউটিউবার ক্যারিমিনাটি এবং বিশ্বখ্যাত মিস্টারবিস্টের সঙ্গে হাত মিলিয়ে সেই পরিচিত ভঙ্গিই পুনরায় তৈরি করলেন ভারতীয় অলরাউন্ডার। ক্রিকেট ও ইন্টারনেট দুনিয়ার এই তারকা-ত্রয়ীর ক্রসওভার ইতিমধ্যেই নজর কেড়েছে নেটদুনিয়ায়।

বিশ্বকাপ থেকেই শুরু

(Shrug Celebration) ২০২৪ সালের জুনে বার্বাডোজে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর প্রথমবার এই সেলিব্রেশন করতে দেখা যায় হার্দিককে। সোশ্যাল মিডিয়া তারকা খাবি লেমের জনপ্রিয় শ্রাগ ভঙ্গি থেকে অনুপ্রাণিত এই উদযাপন দ্রুতই হার্দিকের ট্রেডমার্ক হয়ে ওঠে। বিশ্বকাপের আগে সমর্থকদের সমালোচনার মুখে থাকা হার্দিকের জন্য মুহূর্তটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

জয়ের সঙ্গে জুড়েছে শ্রাগ

এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দুবাইয়েও এই উদযাপন করেন হার্দিক। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জয়ের পর ৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও দেখা যায় তাঁর সেই পরিচিত ভঙ্গি। (Shrug Celebration)

মিস্টারবিস্টের ভারত সফরে নতুন চমক

এবার সেই (Shrug Celebration) ‘শ্রাগ’ দেখা গেল ক্যারিমিনাটি ও মিস্টারবিস্টের সঙ্গে। সম্প্রতি ভারতে এসেছেন আমেরিকান ইউটিউবার মিস্টারবিস্ট। সফরে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গেও দেখা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ভারত সফরকে ‘চমৎকার সফর’ বলেও উল্লেখ করেছেন। হার্দিক, ক্যারিমিনাটি ও মিস্টারবিস্টের এই বিশেষ মুহূর্ত তাই ক্রিকেট ও ডিজিটাল বিনোদনের দুনিয়াকে এক ফ্রেমে এনে দিয়েছে।

মাত্র ১৯৯ টাকায় উরুগুয়ে ম্যাচের টিকিট, মেসি-টিকিটধারীদের ফ্রি পাস কবে ও কোথা থেকে মিলবে?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ভাইরাল হার্দিকের আইকনিক ‘শ্রাগ’, এক ফ্রেমে হার্দিক-মিস্টারবিস্ট-ক্যারিমিনাটি”

Comments are closed.