মেসির ‘GOAT’ সফরের টিকিট কেটেও মেসিকে দেখতে না-পাওয়ার আক্ষেপ এবার কিছুটা মেটার পথে।(Complementory Match Ticket) ৬ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচ। আর গত ১৩ ডিসেম্বর মেসির অনুষ্ঠানের টিকিট কেনা দর্শকদের জন্য থাকছে ২২ হাজার কমপ্লিমেন্টারি পাস। ম্যাচের টিকিটের চাহিদা কম থাকায় মাত্র ১৯৯ টাকা থেকেও টিকিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। তবে যাঁরা ফ্রি পাস পাবেন, তাঁদের জন্য ৫ অক্টোবরই গুরুত্বপূর্ণ দিন।
Table of Contents
৫ অক্টোবরই মিলবে কমপ্লিমেন্টারি পাস
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের ফেসবুক পোস্ট অনুযায়ী, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলি থেকে ভারত-উরুগুয়ে ম্যাচের কমপ্লিমেন্টারি পাস (Complementory Match Ticket) সংগ্রহ করা যাবে।
কী কী নথি লাগবে?
(Complementory Match Ticket) পাস নিতে গেলে সঙ্গে রাখতে হবে সরকারি ছবি-সহ বৈধ পরিচয়পত্র—ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। একইসঙ্গে দেখাতে হবে গত বছরের ১৩ ডিসেম্বরের মেসি ইভেন্টের আগের কেনা টিকিট।
কোথা থেকে পাওয়া যাবে ফ্রি পাস?
(Complementory Match Ticket) পাস সংগ্রহের জন্য মোট ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। তালিকায় রয়েছে—মোহিত মৈত্র মঞ্চ (৩৪/১, রাজা মণীন্দ্র রোড), মিলন মঞ্জরি কমিউনিটি হল (৫, আজাদ হিন্দ বাগ), অভয়ান কমিউনিটি হল (২৮/১৬, জেমস লং সরণি), উদযাপন কমিউনিটি হল (বিবেকানন্দ পার্ক, জতীন বাগচি রোড ও লেক টেরেসের কাছে) এবং সুভানন্দন কমিউনিটি হল (৯/১এ, এ জে সি বোস রোড)।
এছাড়াও রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর ২, ৩এ ও ৫, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট গোপালপুর সুইমিং পুল।
হারানো টিকিট নিয়ে কী হবে?
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অনেকের কাছেই ১৩ ডিসেম্বরের টিকিট নাও থাকতে পারে। বুকিংয়ের তথ্য দেখিয়ে পাস মিলবে কি না, তা নিয়ে দর্শকদের প্রশ্ন থাকলেও সরকারি নির্দেশনায় আগের ইভেন্টের পেইড টিকিট সঙ্গে রাখার কথাই স্পষ্টভাবে বলা হয়েছে। তাই শেষ মুহূর্তে সমস্যায় পড়তে না চাইলে প্রয়োজনীয় নথি নিয়েই নির্ধারিত কেন্দ্রে যেতে হবে।

অন্যদিকে, উরুগুয়ে-ভারত ম্যাচের টিকিটের দাম বেশি হওয়ায় টিকিট বিক্রি হচ্ছিল না। ব্রাজিল-ভারত ম্যাচে তা দেখা গিয়েছে। তাই এবার মাঠে দর্শক টানতেই কমানো হয়েছে টিকিটের দাম। মাত্র ১৯৯ টাকায় ব্লক সি টু লেফট ও ব্লক সি টু রাইট এর টিকিট বিক্রি হয়েছে।
IFA শিল্ডের ফাইনালে ফের সবুজ মেরুন, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়











1 thought on “মাত্র ১৯৯ টাকায় উরুগুয়ে ম্যাচের টিকিট, মেসি-টিকিটধারীদের ফ্রি পাস কবে ও কোথা থেকে মিলবে?”
Comments are closed.