রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টি, পুজোর পঞ্চমী থেকে সপ্তমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Published on: October 10, 2026
---Advertisement---

মহালয়ার সকালে আকাশে রোদের দেখা পওয়া গেলেও, পুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বুধবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে পুজোর প্রস্তুতির মাঝে আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। (Weather Update)

কলকাতায় আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ। শহরে এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৭ শতাংশ।

দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বুধবার রাত থেকে পরিস্থিতির বদল হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা বাতাস বইতে পারে। রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। (Weather Update)

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ষষ্ঠী ও সপ্তমীতেও কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বিদায় নিতে পারে বর্ষা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। আন্দামান সাগরের দিকে এগোচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আগামীকাল সেটি উত্তর আন্দামান সাগরে অবস্থান করতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে পারে। এদিকে আগামী দু’-তিন দিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পুজোর আগে বৃষ্টি ফেরার আশঙ্কা থাকছে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টি, পুজোর পঞ্চমী থেকে সপ্তমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?”

Comments are closed.