রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভিজবে ষষ্ঠী থেকে দশমী? কোথায় কেমন থাকবে আবহাওয়া?

Published on: October 11, 2026
weather update
---Advertisement---

পুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আবহাওয়া সূত্রে খবর, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত হতে পারে বৃষ্টিপাত। তবে নবমী থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে (weather update)।

weather update: কবে কবে বৃষ্টির পূর্বাভাস?

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কিছু জেলায় বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। মঙ্গলবার এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত ঘনীভূত আন্দামান সাগরে। নিম্নচাপ তৈরি হলেও এর অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে বলেই জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের ফলে বৃহস্পতিবার থেকে শনিবার আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কমবে।

উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?

উত্তরবঙ্গে আজ থেকে শুষ্ক আবহাওয়া। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তবে ষষ্ঠী ও সপ্তমীর দিন উপরের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পুজোর দিনগুলি মূলত শুষ্ক আবহাওয়াতেই কাটবে। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

আজ থেকে মূলত আংশিক মেঘলা আকাশের সামান্য সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুষ্ক আবহাওয়ার সকাল সন্ধ্যায় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। রবিবার থেকে বুধবারের মধ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার পর্যন্ত পুরোপুরি শুষ্ক আবহাওয়া। বুধবার রাত থেকে আবহাওয়ার আবার পরিবর্তনের সম্ভবনা। বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ভিজবে ষষ্ঠী থেকে দশমী? কোথায় কেমন থাকবে আবহাওয়া?”

Comments are closed.