রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘সুযোগ না দিলে ক্ষতি দেশের’, ভারতীয় দলে ফেরা নিয়ে ফের ক্ষোভ শামির

Published on: October 10, 2026
---Advertisement---

ভারতীয় দলে ফেরার অপেক্ষায় থাকতে থাকতে এবার প্রকাশ্যেই ক্ষোভ জানালেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার পরেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় প্রশ্ন তুললেন বাংলার এই পেসার। তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁকে ভারতীয় দলে সুযোগ না দিলে ক্ষতি তাঁর নয়, দেশের। অন্যদিকে, চোট কাটিয়ে নতুন করে লড়াই শুরু করতে প্রস্তুত আকাশদীপ। রবিবার কল্যাণী স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির অভিযান শুরু করবে বাংলা। প্রথম ম্যাচেই নজর থাকবে দুই পেসারের দিকে। (Mohammed Shami)

‘ক্ষতি আমার নয়, দেশের’, স্পষ্ট শামি

রবিবারের ম্যাচের আগে শনিবার দলের সঙ্গে অনুশীলন করেননি মহম্মদ শামি। তবে দীর্ঘক্ষণ ভিডিও অ্যানালিস্টের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে। নতুন মরসুমে ভালো পারফর্ম করে ভারতীয় দলে ফেরার লক্ষ্যেই মাঠে নামতে প্রস্তুত তিনি। শামি বলেন, “ভারতীয় দলে আর খেলার সুযোগ না দিলে আমার ক্ষতি নয়। (Mohammed Shami) দেশের ক্ষতি। আমার সঙ্গে গত তিন-চার বছর ধরেই এমনটা হচ্ছে। পারফর্ম করেও সুযোগ পাচ্ছি না। ফিটনেসও প্রমাণ করেছি। এ নিয়ে আমার আর কিছু বলার নেই।”

৪০ উইকেট নিয়েও মেলেনি সুযোগ

গত মরসুমে বাংলার হয়ে ৪০টি উইকেট নিয়েছিলেন শামি। তা সত্ত্বেও জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। সেই সময় জাতীয় নির্বাচক কমিটির তৎকালীন প্রধান অজিত আগরকরকে নিশানা করে পরোক্ষভাবে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবারও তাঁর বক্তব্যে সেই ক্ষোভ ফিরে এল। সম্প্রতি ভুবনেশ্বর কুমারের ভারতীয় দলে প্রত্যাবর্তনের খবরের পর শামিকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। (Mohammed Shami)

চোট কাটিয়ে ছন্দে ফিরতে চান আকাশদীপ

অন্যদিকে, রবিবার থেকে রঞ্জি ট্রফিতে নিজের লড়াই শুরু করবেন আকাশদীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নজর কেড়েছিল। কিন্তু পরবর্তী সময়ে চোটের কারণে ছিটকে যেতে হয় তাঁকে। এবার সম্পূর্ণ ফিট হয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রস্তুত বাংলার এই পেসার।

নিজের উন্নতিতেই বিশ্বাস আকাশের

চোটের সময়টাকে মানসিক ও শারীরিকভাবে নিজেকে তৈরি করার সুযোগ হিসেবে দেখছেন আকাশদীপ। তাঁর মতে, বিশেষ করে ফাস্ট বোলারদের শরীরের যত্ন নেওয়া জরুরি। চোট সব সময় এড়ানো সম্ভব না হলেও ফিরে এসে নিজেকে আরও শক্তিশালী করে তোলা যায়। দলে জায়গা পাওয়ার লড়াই নিয়ে আকাশদীপ বলেন, “একজন ক্রিকেটার হিসেবে আমার লড়াই নিজের সঙ্গে। প্রতিদিন নিজেকে কতটা উন্নত করতে পারছি, সেটাই আসল। অন্য কে দলে ঢুকল বা কে বাদ পড়ল, তা ভেবে লাভ নেই।”

লক্ষ্য রঞ্জি জয়, নজর ভারতীয় এ দলেও

নিউজিল্যান্ড সফরে ভারতীয় এ দলের হয়ে খেলার সুযোগ রয়েছে আকাশদীপের সামনে। তবে আপাতত তাঁর সম্পূর্ণ মনোযোগ রঞ্জি ট্রফিতে। নিজেদের পরিকল্পনা ও শৃঙ্খলা মেনেই খেলতে চান তিনি। প্রথম লক্ষ্য রঞ্জির ম্যাচ জেতা। এরপর নিউজিল্যান্ড সফরে সুযোগ পেলে ভালো পারফর্ম করা। আর বাংলাকে রঞ্জি ট্রফি জেতানোই তাঁর বড় স্বপ্ন। (Mohammed Shami)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘সুযোগ না দিলে ক্ষতি দেশের’, ভারতীয় দলে ফেরা নিয়ে ফের ক্ষোভ শামির”

Comments are closed.