গত ম্যাচের ৪-০ ফলাফলকে পরিবর্তন করতে পারেনি ভারতীয় মহিলা ফুটবল দল। (India vs Russia Friendly) আজও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রাশিয়ার বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পণ ভারতের। আক্রমণ, বলের দখল থেকে গোলের সুযোগ তৈরি—প্রতিটি বিভাগেই ভারতকে টেক্কা দিল রাশিয়া। প্রথমার্ধেই পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় ভারতীয় মহিলা ফুটবল দল। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ভারতের দুর্বল রক্ষণকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে রাশিয়া। শেষ পর্যন্ত ৮-০ গোলের বড় ব্যবধানে হার দিয়ে ম্যাচ শেষ করতে হল ভারতকে।
প্রথমার্ধেই পাঁচ গোলের ধাক্কা
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রাশিয়ার বিরুদ্ধে বড়সড় হারের মুখ দেখল ভারতীয় মহিলা ফুটবল দল। (India vs Russia Friendly) ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় রাশিয়া। ভারতীয় গোলকিপার মোনালিসা দেবী একাধিকবার প্রতিপক্ষের আক্রমণ রুখলেও রাশিয়ার লাগাতার চাপ সামলাতে পারেননি। বক্সের ভিতর থেকে ২১ মিনিটে দারিনা ইশমুখামেতোভার গোলে এগিয়ে যায় রাশিয়া। ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে মারিনে আচোয়ানের দূরপাল্লার শটে ব্যবধান বাড়ে। ২৯ মিনিটে ডায়ানা কিশমাখোভা একটি গোল করে রাশিয়াকে এগিয়ে দেয়। ৩৬ মিনিটে কোচ ক্রিস্পিন মালতী ও সিন্ডিকে মাঠে নামিয়ে দলকে নতুন করে সাজানোর চেষ্টা করেন। তবে ৪২ মিনিটে পেনাল্টি থেকে দারিনার দ্বিতীয় গোল ভারতের বিপদ বাড়ায়। অতিরিক্ত সময়ে মারিনে দ্বিতীয় গোল করে। বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।
দ্বিতীয়ার্ধেও রাশিয়ার দাপট

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন করে রাশিয়া। ভারতও তিনটি পরিবর্তন নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ৫০ মিনিটে পরিবর্ত হিসেবে নামা নাতালিয়া মাশিনা বক্সের বাইরে থেকে দৌড়ে এসে গোল করে ব্যবধান বাড়ান। এরপর তাঁর আরও একটি গোলে স্কোরলাইন হয় ৭-০। (India vs Russia Friendly) ভারতীয় রক্ষণ বারবার ভেঙে পড়ে। পরিবর্তে নামা গোলকিপার নন্দিনী কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও রাশিয়ার আক্রমণ থামানো যায়নি। ৭৪ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন এলিজাভেতা সেমেনোভা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ভারত।
পরিসংখ্যানেই স্পষ্ট ব্যবধান
(India vs Russia Friendly) ম্যাচের শেষের পরিসংখ্যান অনুযায়ী, বলের দখলে রাশিয়া ৬৯ শতাংশ, ভারত ৩১ শতাংশ। লক্ষ্যে রাশিয়ার শট ১৬টি, ভারতের মাত্র একটি। গোলের সুযোগ তৈরিতেও রাশিয়া এগিয়ে ২৪-৪ ব্যবধানে। কর্নার পেয়েছে রাশিয়া ছ’টি, ভারত একটিও নয়। এই পরিসংখ্যানই জানিয়ে দিল, আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই ভারতের সামনে কতটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রাশিয়া।
‘সুযোগ না দিলে ক্ষতি দেশের’, ভারতীয় দলে ফেরা নিয়ে ফের ক্ষোভ শামির











1 thought on “রাশিয়ার সামনে অসহায় ভারত, কিশোর ভারতীতে ৮-০ লজ্জার হার”
Comments are closed.