রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রঞ্জিকে গুরুত্ব দিচ্ছে না BCCI, সূচি নিয়ে সরব ক্ষুব্ধ গাভাসকর

Published on: October 12, 2026
Sunil Gavaskar
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের ঘরোয়া কাঠামোয় রঞ্জি ট্রফির গুরুত্ব কতটা, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক (Sunil Gavaskar) সুনীল গাভাসকরের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সূচির কারণে বারবার উপেক্ষিত হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। রঞ্জি ট্রফি চলাকালীন ভারত ‘এ’ দলের ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি তুলেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। তাঁর মতে, আন্তর্জাতিক স্তরে ক্রিকেটারদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের মান ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখাও জরুরি।

একই সময়ে দুই প্রতিযোগিতা, সমস্যায় রাজ্য দল

রবিবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফির নতুন মরশুম। কিন্তু একই সময়ে চলেছে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচের শেষ দিন। ফলে ভারত ‘এ’ দলের হয়ে খেলার কারণে নিজেদের রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিতে নামতে পারেননি একাধিক ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন রজত পাতিদার, দেবদত্ত পাডিক্কল এবং ঋতুরাজ গায়কোয়াড়। চলতি মাসের শেষ দিকে নিউ জিল্যান্ড সফরে তিনটি বেসরকারি টেস্ট খেলতে যাওয়ার কথা ভারত ‘এ’ দলের। ফলে ঘরোয়া প্রতিযোগিতায় তাঁদের পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতিতে ‘এ’ দলের গুরুত্ব

সংবাদমাধ্যম ‘মিড-ডে’-তে নিজের কলামে (Sunil Gavaskar) গাভাসকর জানিয়েছেন, রঞ্জি ট্রফির এলিট বিভাগের দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় বেড়েছে। আগে যে দলগুলি ততটা প্রতিযোগিতামূলক ছিল না, তারাও এখন রঞ্জি ট্রফি জিতছে। বিষয়টি ইতিবাচক হলেও আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচে অনিয়মিত উপস্থিতি ব্যক্তিগত পারফরম্যান্সের প্রকৃত মূল্যায়নে সমস্যা তৈরি করছে।

(Sunil Gavaskar) তাঁর মতে, রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান বা উইকেট নেওয়া ক্রিকেটারদের অনেকেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রত্যাশা পূরণ করতে পারেন না। ভারত ‘এ’ দলের ম্যাচ ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরে সাফল্যের সম্ভাবনা যাচাই করতে সাহায্য করে। তবে সেই ম্যাচ কখনওই রঞ্জি ট্রফির সঙ্গে একই সময়ে আয়োজন করা উচিত নয়। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে ব্যাটার ২,০০০ রান বা বোলার ১০০ উইকেট পেলেও সেই পরিসংখ্যানের প্রকৃত মূল্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন তিনি।

প্লেট বিভাগের মান নিয়েও প্রশ্ন

রঞ্জি ট্রফির প্লেট বিভাগের রেকর্ড নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। (Sunil Gavaskar) তাঁর বক্তব্য, লোধা কমিটির সুপারিশে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার ফলে সামগ্রিক মান কমেছে। নতুন দলগুলির অনেকেরই উপযুক্ত পরিকাঠামো ছিল না। তাই নিজেদের রাজ্যের দলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের নিয়ে দল গড়তে হয়েছিল তাদের।

এলিট বিভাগের দলগুলির বিরুদ্ধে খেলতে গিয়ে প্লেট বিভাগের বহু দল যে ব্যবধানের মুখে পড়েছে, তা প্রতিযোগিতার মানের বৈষম্য স্পষ্ট করে বলে দাবি প্রাক্তন ভারত অধিনায়কের। (Sunil Gavaskar) তাঁর মতে, রঞ্জি ট্রফির সাথে আরও বেশি ভারত ‘এ’ দলের ম্যাচ প্রয়োজন, কিন্তু তার জন্য ঘরোয়া ক্রিকেটের সূচি ও প্রতিযোগিতার মানের সঙ্গে আপস করা উচিত নয়।

রাশিয়ার সামনে অসহায় ভারত, কিশোর ভারতীতে ৮-০ লজ্জার হার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রঞ্জিকে গুরুত্ব দিচ্ছে না BCCI, সূচি নিয়ে সরব ক্ষুব্ধ গাভাসকর”

Comments are closed.