রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের আপত্তি খারিজ করল নয়াদিল্লি

Published on: October 13, 2026
---Advertisement---

লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। চিনের আপত্তিতে এই সত্য বদলাবে না। লাদাখের ২৮ টি গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকা ও কৌশলগত স্থানের নাম সরকারি মানচিত্রে চিহ্নিত করার পর চিনের বিরোধিতার জবাবে মঙ্গলবার এই বার্তাই দিল ভারত। (Ladakh) বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

মানচিত্রে ২৮টি স্থানের নাম

গত ২ অক্টোবর লাদাখের ২৮টি গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করে ভারত। এই কাজ করা হয়েছে লাদাখ প্রশাসনের সঙ্গে আলোচনা করে। এর উদ্দেশ্য হল, সীমান্ত এলাকার বিভিন্ন স্থানকে সঠিকভাবে চিহ্নিত করা এবং সাধারণ মানুষের কাছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের সরকারি মানচিত্রে এই স্থানগুলিকে চিহ্নিত করার ফলে সেগুলির পরিচিতি ও অবস্থান সম্পর্কে স্বচ্ছতা বাড়বে। (Ladakh) তালিকায় রয়েছে গোগরা, হট স্প্রিং, আলিশা গিরি, ব্রাংসা, চাপচিঙ্গাল পাস, কণিষ্ক শৃঙ্গ, কারুন পির পর্বত, কুকসেল, মার্তণ্ড গিরি, পারপিক হিমবাহ, স্কামরি হিমবাহ, শাচমিরিক পাস, শকোরগা উপত্যকা, জোরাওয়ার শৃঙ্গ, ডেহরা কম্পাস এবং দ্রাক কার্পো।এ ছাড়াও তালিকায় রয়েছে জোলমোরি, কুমারায়না পয়েন্ট, পাংলুং, রিনচেন জাংপো, সাক্যশ্রী গিরি, গুরু রিনপোচে, শামাল লুংপা, ইয়াংপা নদী, মারপা লোৎসাভা রি, মিলারেপা কাংরি, শিব রি এবং মহেশ্বর রি। (Ladakh)

চিনের আপত্তি

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। চিনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি দাবি করেন, ভারত একতরফাভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে। চিন এই সিদ্ধান্ত এবং নতুন নামকরণের স্বীকৃতি দেয় না বলেও জানান তিনি। তাঁর দাবি, পশ্চিম সীমান্তের সংশ্লিষ্ট এলাকাগুলি চিনের অংশ।এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিনের অস্বীকারে লাদাখের উপর ভারতের অধিকার বদলাবে না। (Ladakh)

২০২০ সালের সংঘর্ষ

২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘাত হয়। ১৯৭৫ সালের পর সেটিই ছিল দুই দেশের সেনার প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। ওই ঘটনায় ভারতের ২০ জন এবং চিনের চার জন সেনার মৃত্যু হয়। এরপর একাধিক দফায় সামরিক আলোচনা হয়। দীর্ঘ অচলাবস্থার পর দুই দেশ সংঘর্ষস্থলের আশপাশ থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করে। প্রায় ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি বরাবর সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ এখনও রয়েছে। (Ladakh)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now