রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুজব ছড়ানোর অভিযোগে ৪ মামলা দিল্লি পুলিশের, সরানো হল ৫০০ পোস্ট

Published on: October 13, 2026
---Advertisement---

দিল্লিতে ভুয়ো পোস্ট ছড়ানো এবং মানুষের মধ্যে অশান্তি তৈরির অভিযোগে চারটি FIR দায়ের করল দিল্লি পুলিশ। মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সংস্থা PTI সূত্রে খবর। গত ১০ অক্টোবর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলির তদন্ত চলছে। এই ঘটনায় পাকিস্তান থেকে পরিচালিত কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলও পুলিশের নজরে রয়েছে। (Delhi Police FIRs)

৫০০-র বেশি পোস্ট সরানো হয়েছে

দিল্লি পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫০০টি সোশ্যাল মিডিয়া পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। ওই পোস্টগুলির মাধ্যমে গুজব ছড়ানো এবং মানুষের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। সংবাদ সংস্থা আনি কে পুলিশ সূত্র জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। (Delhi Police FIRs) ভুয়ো তথ্য ছড়ানোর সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলির ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

১০ অক্টোবর ঘিরে বিক্ষোভের পরিকল্পনা

গত ১০ অক্টোবর বিক্ষোভের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো।

আটক তালিকায় চার প্রাক্তন মুখ্যমন্ত্রী

আটক ব্যক্তিদের মধ্যে CJPর মূল দলের সদস্যদের পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতাও ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন চার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁরা হলেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং মানিক সরকার।বিক্ষোভের আগে ও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলির উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলগুলির যোগসূত্র পাওয়া যায় কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের। (Delhi Police FIRs)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now