পুজোর মরশুম মানেই নতুন পোশাক, ঠাকুর দেখা আর উৎসবের আনন্দে মেতে ওঠা। আজ পঞ্চমী, ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে। (Weather Update) তবে পুজোর আনন্দে আবহাওয়ার মেজাজ কতটা সঙ্গ দেবে? রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে ষষ্ঠী থেকে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিকল্পনা করার আগে জেনে নিন পুজোর এই পাঁচটা দিনের আবহাওয়ার পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কত দিন?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের জেরে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তামিলনাড়ু উপকূল সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ট্রফলাইনের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
(Weather Update) আজ, ১৫ অক্টোবর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। সপ্তমীতেও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ১৮ থেকে ২১ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গেও কি বৃষ্টি?
আজকে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। (Weather Update) আগামিকাল দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তমীতে এই জেলাগুলির পাশাপাশি আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ অক্টোবর দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। ১৯ থেকে ২১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
পঞ্চমীতে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update) ষষ্ঠী ও সপ্তমীতে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সাময়িক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ অক্টোবর থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে পুজোর পরবর্তী দিনগুলিতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা কম রয়েছে।
এই রাজ্যে ঘুষের ‘রেট কার্ড’, প্রাক্তন মন্ত্রী-আমলাদের দুর্নীতি প্রকাশ্যে











