উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। (Greater Noida Incident) মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও রয়েছে। আজ, শনিবার সকালে বাড়ি থেকে পাঁচজনের দেহ উদ্ধার করে পুলিশ। আগের রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
মৃত একই পরিবারের পাঁচ সদস্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন মহেশ (৩৬), তাঁর স্ত্রী ললিতা (৩৩) এবং তাঁদের তিন সন্তান লাড্ডু (১২), মিষ্টি (৮) ও সাক্ষী (৪)। (Greater Noida Incident) গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নাগলা শ্রী পদম গ্রামের বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে রাবুপুরা থানায় এই মৃত্যুর খবর পৌঁছয়।
রাতে নুডলস খাওয়ার তথ্য
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, (Greater Noida Incident) রাতে নুডলস খেয়ে পরিবারের সদস্যরা ঘুমোতে গিয়েছিলেন। প্রতিবেশী এবং মহেশের মাও তাঁদের খাবারের বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছেন। এই ঘটনার নেপথ্যে খাদ্যে বিষক্রিয়া থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। তবে নুডলস খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি যোগ এখনও প্রমাণিত হয়নি।
তদন্তে পুলিশ ও ফরেনসিক দল
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, পদস্থ আধিকারিক, অ্যাম্বুল্যান্স এবং খাদ্য সুরক্ষা দফতরের দল। (Greater Noida Incident) ফরেনসিক বিশেষজ্ঞরা বাড়ি পরিদর্শন করে নমুনা ও প্রমাণ সংগ্রহ করেছেন। দেহগুলির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে নমুনা ফরেনসিক পরীক্ষাগারেও পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
মুখ্যমন্ত্রীর দফতরে খবর
জেওয়ারের বিজেপি বিধায়ক ধীরেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনার কথা মুখ্যমন্ত্রীর দফতরকে জানানো হয়েছে। (Greater Noida Incident) ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিক ও ফরেনসিক দল উপস্থিত রয়েছে বলেও জানান তিনি। ময়নাতদন্ত এবং পরীক্ষার রিপোর্ট সামনে এলেই পাঁচজনের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে।
ভোরের ঘুম ভাঙল ভূমিকম্পে, ৪.১ মাত্রার কম্পনে কাঁপল শিমলা










