রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিয়ে বড় কথা সুপ্রিম কোর্টের, কী রয়েছে সেই নির্দেশে?

Published on: October 17, 2026
Children Fundamental Right
---Advertisement---

শিশুদের অনলাইন সুরক্ষার নামে ইন্টারনেট ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা যাবে না। (Children Fundamental Right) ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহারের অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, যার আওতায় রয়েছে সব বয়সের শিশুরাও। অনলাইন নিরাপত্তা ও শিশুদের স্বাধীনতা—দুটিকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। এই রায়ে শিশুদের ডিজিটাল অধিকার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল শীর্ষ আদালত।

সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার?

১৫ অক্টোবর, ২০২৬-এ বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই পর্যবেক্ষণ করে। আজ প্রকাশ্যে আসে রায়টি। (Children Fundamental Right) সংবিধানের ২১ নম্বর ধারা এবং ১৯(১)(ক) ধারার আওতায় ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। ইন্টারনেটকে তথ্য, মতপ্রকাশ, শিক্ষা ও সৃজনশীলতার গুরুত্বপূর্ণ মাধ্যম বলেও উল্লেখ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যোগাযোগ ও সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে।

বয়সের ভিত্তিতে নিষেধাজ্ঞায় আপত্তি

আদালতের মতে, বয়সের ভিত্তিতে ইন্টারনেট ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আনুপাতিক নয়। এতে শিশুরা অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক ওয়েবসাইটে চলে যেতে পারে। শাস্তির ভয়ে অনলাইন হয়রানি বা শোষণের ঘটনাও তারা জানাতে দ্বিধা করতে পারে। বাধ্যতামূলক বয়স যাচাইয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়েও গোপনীয়তা ও নজরদারির উদ্বেগ রয়েছে। (Children Fundamental Right)

ভয়াবহ পথদুর্ঘটনা! রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে খাদে পড়ল বাস, মৃত ৮

সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া যাবে?

(Children Fundamental Right) অভিভাবকের সম্মতি ও তত্ত্বাবধান, শিশুদের জন্য বিশেষ মোড, ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের বার্তা নিয়ন্ত্রণের মতো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও সরানোর দায়িত্বও জোরদার করতে হবে। তবে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টের মতো স্বভাবতই ক্ষতিকর নির্দিষ্ট পরিষেবায় বিধিনিষেধ আরোপে বাধা নেই।

আগের রায়ের সঙ্গে যোগসূত্র

২০২০ সালের অনুরাধা ভাসিন এবং ২০২৫ সালের প্রজ্ঞা প্রসূন মামলার ডিজিটাল অধিকারসংক্রান্ত পর্যবেক্ষণের ধারাবাহিকতায় এই রায় গুরুত্বপূর্ণ। আদালতের বার্তা স্পষ্ট—শিশুদের শাস্তি নয়, অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলির দায়বদ্ধতা ও কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োজন। (Children Fundamental Right)

নুডলস খেয়ে ঘুম, সকালে গ্রেটার নয়ডায় পরিবারের ৫ জনের অস্বাভাবিক মৃত্যু


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিয়ে বড় কথা সুপ্রিম কোর্টের, কী রয়েছে সেই নির্দেশে?”

Comments are closed.