রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩ ঘণ্টা বিমানবন্দরে আটক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ৫০ হাজার টাকা জরিমানা, কেন?

Published on: October 21, 2026
bhagwant mann
---Advertisement---

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ ঘণ্টা আটক করে রাখা হলো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। সঙ্গে জরিমানাও করা হলো প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু কেন? তা এখনও স্পষ্ট হয়নি। এই নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করে তাঁরা। এই ঘটনায় তাঁরা আঙুল তুলেছেন, কেন্দ্রের দিকে (bhagwant mann)।

bhagwant mann: কেন আটক?

এই প্রসঙ্গে আম আদমি পার্টির (আপ) রাজ্য মিডিয়া ইন-চার্জ বলতেজ পান্নু (bhagwant mann) বলেন, এই ঘটনাটি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে “অপমানিত” করার এবং পাঞ্জাবের মর্যাদাকে ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার প্রতিফলন। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যখন প্যারিস থেকে ফিরে দিল্লি বিমানবন্দরে পৌঁছান, তখন তাঁকে ইচ্ছাকৃতভাবে আটক করা হয়। অজুহাত দেওয়া হয় যে, তাঁর মালপত্র তখনও আসছিল বা সেগুলো পরীক্ষা করা হচ্ছিল। যা সম্পূর্ণ মিথ্যে। তিন ঘণ্টা পর যখন তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তখন তাঁকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।”

সরব আপ

ফ্রান্স সফরে গিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্যারিস থেকে ফেরার পরেই দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকানো হয় বলে অভিযোগ। আম আদমি পার্টির রাজ্য মিডিয়া ইন-চার্জ বলেন, “৩ ঘণ্টা পর, যখন তাঁকে বিমানবন্দর থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং আর তার ঠিক আগে, বিমানবন্দরের আধিকারিকেরা দৌড়ে এসে বলেন যে তাঁরা ‘উপরমহল থেকে প্রচণ্ড চাপের’ মুখে রয়েছেন। এরপরই তাঁরা ৫০ হাজার টাকার এক অদ্ভুত জরিমানা জারি করেন। এটি পাঞ্জাবের মর্যাদার ওপর সরাসরি আঘাত।” তিনি আরও বলেন,কেন জরিমানা করা হয়েছে তা উল্লেখ করেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে অভিযোগ করেছেন যে পুরো ঘটনাটি “উপরমহলের নির্দেশে” ঘটানো হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৩ ঘণ্টা বিমানবন্দরে আটক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ৫০ হাজার টাকা জরিমানা, কেন?”

Comments are closed.