ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা এবার চূড়ান্ত পর্যায়ে। জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই চুক্তি আগের চুক্তিগুলির চেয়ে ‘অনেক আলাদা’ বললেন মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটে আটকে ছিল এই চুক্তি। মঙ্গলবার ট্রাম্প জানান,এই চুক্তিটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে (india us trade deal)।
মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও আমেরিকা একটি বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তারা একটি চুক্তি করতে চায়। আমরাও একটি চুক্তি করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা বেশ কাছাকাছিই আছি।” ট্রাম্প আরও বলেন, “এটি আমাদের করা আগের চুক্তিগুলির চেয়ে একেবারেই ভিন্ন ধরনের একটি চুক্তি হবে।”
india us trade deal: এবার কোন দিকে এগোবে আলোচনা?
সোমবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ভারত সফরে এসেছেন। ঠিক সেই আবহেই ট্রাম্পের এই মন্তব্যে ভারত-আমেরিকার বাণিজ্যে ইঙ্গিত দিক দেখতে পাচ্ছেন ভারতের অর্থনীতিবিদরা। মার্কিন বিদেশসচিব তিনিও বলেছিলেন, দুই দেশ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। রুবিও-র সফরকালে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা ক্ষেত্রগুলিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করছেন। ভারতের তরফে আগেও জানানো হয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রথম পর্ব চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে তার আইনি খসড়া তৈরির কাজ চলছে। তবে প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতীয় রফতানিকারীরা যাতে সুবিধাজনক অবস্থানে থাকেন, তা নিশ্চিত করার উপরও জোর দিয়েছে ভারত সরকার।
অন্যদিকে চলতি মাসের শুরুর দিকে, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, মিলওয়াকি ও ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। ফেব্রুয়ারি মাসে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম পর্যায়ের আলোচনা চূড়ান্ত করার ঘোষণা করা হয়েছিল। তবে এবার আমেরিকার শুল্ক ব্যবস্থায় পরিবর্তনের আবহে এই চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।













1 thought on “ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে গ্রিন সিগনাল? বড় ঘোষণা ট্রাম্পের”
Comments are closed.