টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় পুলিশের জালে আরও ৪। ধৃতদের তালিকায় রয়েছেন দুই মহিলা। মঙ্গলবার ধৃত ৪ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ সূত্রে খবর, শ্যুটারদের হাতে হামলা চালানোর আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া এবং অস্ত্র জোগাড় করার নেপথ্যে এই দলটি সক্রিয় ভূমিকা ছিল (tiger shroff attack)।
tiger shroff attack: দিল্লি পুলিশের জালে ৪ ধৃত
অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার তদন্তে মঙ্গলবার দিল্লিতে পৌঁছায় তদন্তকারী দল। দিল্লি পুলিশের স্পেশাল সেল ৪ জনকে গ্রেফতার করে। কুণাল, সুমিত, রাধা ও ববিতা এই ৪ জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।অভিযোগ অনুযায়ী, কুণাল ও সুমিত অস্ত্রগুলোর ব্যবস্থা করেছিল এবং রাধা ও ববিতা মুম্বইয়ের দাদারে গিয়ে সেই অস্ত্রগুলি তিন হামলাকারীর হাতে তুলে দিয়েছিল (tiger shroff attack)।
কীভাবে অপারেশন?
পুলিশ সূত্রে খবর, ববিতার বাড়ি উত্তরপ্রদেশের সীতাপুরে এবং রাধার বাড়ি একই রাজ্যের আজমগড়ে। রাধাকে ও ববিতাকে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কুণাল ও সুমিতকে হরিয়ানার সোনিপত থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। কুণাল সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিল। হরসানা গ্রামের এক বন্ধুর মাধ্যমে তার পরিচয় হয় অনিল পণ্ডিতের সঙ্গে। এই অনিল পণ্ডিতের অপরাধ জগতের সঙ্গে ওঠাপড়া। অভিযোগ সেই নাকি শ্রফকে উপর হামলার নির্দেশ দিয়েছিল।
পুলিশি তদন্তে জানা যায়, কুণাল অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০টি কার্তুজ নিয়ে আসে এবং দুই মাস আগে রাধার সঙ্গে দেখা হয় তার। রাধা ওই আগ্নেয়অস্ত্রটি মুম্বইয়ে নিয়ে যায়। ১৫ অক্টোবর, কুণাল রাধা ও ববিতাকে মুম্বই যাওয়ার উদ্দেশ্যে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। তারা একটি এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত এবং কুণাল তাদের কাছে অনিল পণ্ডিতের নির্দেশ পৌঁছে দিত।
দু’দিন পর তারা মুম্বইয়ের দাদর স্টেশনের কাছে একটি হোটেলে উঠে। সেখান থেকেই এক নাবালক রাধার কাছ থেকে আগ্নেয়াস্ত্র নেয়। পরের দিন ওই তিনজন মিলে টাইগার শ্রফের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, একই দিনে রাধা ও ববিতা দাদর থেকে হরিদ্বার এক্সপ্রেসে করে দিল্লিতে পালিয়ে যায়। এনডিটিভিতে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায়, শ্রফের উপর হামলার পরিকল্পনা ছিল না হামলাকারীদের। জিজ্ঞাসাবাদের সময় ধৃত হৃতিক, রেহান ও ফুল সিং পুলিশকে জানিয়েছে, অন্য এক হাই-প্রোফাইল ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যেই তারা মুম্বই এসেছিল।











1 thought on “টাইগার শ্রফ-কাণ্ডে পুলিশের জালে আরও ৪, ধৃতদের মধ্যে দুই মহিলা”
Comments are closed.