রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্যারা এশিয়াডে সিমরনের জোড়া সোনা, ২০০র পর ১০০ মিটারেও গড়লেন গেমস রেকর্ড

Published on: October 21, 2026
Asian Para Games 2026
---Advertisement---

এশিয়ান প্যারা গেমসে একের পর এক সাফল্য ভারতের প্যারা অ্যাথলিট সিমরনের। মঙ্গলবার ২০০ মিটার দৌড়ে সোনা জেতার পর বুধবার মহিলাদের ১০০ মিটার টি-১২ বিভাগেও সোনার পদক জিতে নিলেন তিনি। শুধু তাই নয়, এই দৌড়ে ১২.০২ সেকেন্ড সময় করে নতুন গেমস রেকর্ডও গড়েছেন এই ভারতীয় স্প্রিন্টার। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিমরনের এই সাফল্যে খুশি ভারতীয় ক্রীড়ামহল। পরপর দু’টি ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি দুই ক্ষেত্রেই গেমস রেকর্ড গড়ে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি।

বুধবার মহিলাদের ১০০ মিটার টি-১২ বিভাগের ফাইনালে শুরু থেকেই নজর ছিল সিমরনের দিকে। শেষ পর্যন্ত নির্ধারিত দূরত্ব মাত্র ১২.০২ সেকেন্ডে অতিক্রম করে প্রথম স্থান দখল করেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে শুধু সোনার পদকই নয়, নিজের নামের পাশে আরও একটি গেমস রেকর্ড যোগ করলেন ভারতীয় অ্যাথলিট।

এই ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেন ইরানের হাজর সাফারজাদে। তিনি দৌড় শেষ করতে সময় নেন ১২.৩০ সেকেন্ড। অন্যদিকে, ১২.৫১ সেকেন্ড সময় করে তৃতীয় স্থান অর্জন করেন ইন্দোনেশিয়ার মাদে নি পুত্রি। ফলে মহিলাদের ১০০ মিটার টি-১২ বিভাগে সোনা, রুপো ও ব্রোঞ্জ যায় যথাক্রমে ভারত, ইরান ও ইন্দোনেশিয়ার ঝুলিতে।

Asian Para Games 2026: ২০০ মিটারের পর ১০০ মিটারেও সোনা

সিমরনের এই সাফল্য এক দিনের নয়। মঙ্গলবারই মহিলাদের ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন তিনি। সেই ইভেন্টেও নতুন গেমস রেকর্ড গড়েছিলেন ভারতীয় স্প্রিন্টার। তার পরের দিনই ১০০ মিটার দৌড়ে একই কৃতিত্ব দেখিয়ে বুঝিয়ে দিলেন, এই প্রতিযোগিতায় তিনি কতটা ভালো ছন্দে রয়েছেন।

প্যারা এশিয়াডে ভারতের ঝুলিতে জোড়া পদক মেয়েদের, হতাশ করল পুরুষ বিভাগ

নতুন গাইডকে সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন সিমরনের

সিমরনের এই সাফল্যের পিছনে রয়েছে কঠিন সময় পেরিয়ে আবার নিজের সেরাটা দেওয়ার লড়াই। ২৬ বছর বয়সি এই অ্যাথলিট ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। বর্তমানে নতুন গাইড শিবমকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। এর আগে তাঁর গাইড ছিলেন উমর সাইফি। ডোপিং সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে উমর নিষিদ্ধ হওয়ার পর নতুন গাইডকে নিয়ে নিজের ক্রীড়াজীবনে এগিয়ে চলেছেন সিমরন।

উল্লেখ্য, ২০২৩ সালে চিনের হাংঝৌয়ে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে সিমরন ১০০ মিটার ও ২০০ মিটার, দুটি ইভেন্টেই রুপোর পদক জিতেছিলেন। সেই প্রতিযোগিতার পর এবার নাগোয়ায় তাঁর পারফরম্যান্সে এসেছে বড় পরিবর্তন। আগেরবার যে দু’টি ইভেন্টে রুপো পেয়েছিলেন, এবার সেখানেই সোনা জিতে নিজের সাফল্যের নতুন ইতিহাস গড়লেন তিনি। (Asian Para Games 2026)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “প্যারা এশিয়াডে সিমরনের জোড়া সোনা, ২০০র পর ১০০ মিটারেও গড়লেন গেমস রেকর্ড”

Comments are closed.