রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সৌদির বিমানবন্দরে হামলায় মৃত ১; আহত ৮, ফের বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Published on: October 22, 2026
Saudi Arabia Airport Attack
---Advertisement---

(Saudi Arabia Airport Attack) পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের আবহে ফের বিমানবন্দরে হামলা সৌদি আরবে। গতকাল, ২১ অক্টোবর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মৃত্যু হয়েছে এক বাসিন্দার। আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ (GACA)। ঘটনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

হাসপাতালে আহতরা, ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে

GACA-র বিবৃতি অনুযায়ী, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর। (Saudi Arabia Airport Attack) বিমানবন্দরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। পরিস্থিতি পর্যালোচনার পর আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি থেকে আমেরিকান কর্মীদের দেশ ছাড়ার নির্দেশ

এদিকে, সৌদি আরবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নন, এমন আমেরিকান সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকান বিদেশ দফতর। দফতরের মুখপাত্র টমি পিগটের দাবি, ইরানের সমর্থনপুষ্ট হুথি বাহিনী সৌদি আরবের অসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলা চালিয়ে আসছে। এতে প্রাণহানি ও যাতায়াতে বিঘ্ন ঘটছে। (Saudi Arabia Airport Attack)

ইয়েমেনে বিমানবন্দরে হামলা, ড্রোন ধ্বংসের দাবি

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নাজিলি জানিয়েছেন, একদিনে চতুর্থবার আল-রাইয়ান বিমানবন্দরকে নিশানা করেছে হুথি বাহিনী। বিমানবন্দরে হামলাকে ইয়েমেনের সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদির পূর্বাঞ্চলকে নিশানা করা চারটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আগের হামলাতেও প্রাণহানি

(Saudi Arabia Airport Attack) গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয়-সহ ১৩ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হন। এর আগে ৬ ও ৭ অক্টোবর কিং খালিদ ও আবহা বিমানবন্দরে হামলায় তিনজনের মৃত্যু ও ৩৬ জন আহত হন। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরের কাজকর্ম। এদিকে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন করবে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন তিনি।

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে গ্রিন সিগনাল? বড় ঘোষণা ট্রাম্পের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সৌদির বিমানবন্দরে হামলায় মৃত ১; আহত ৮, ফের বাড়ছে যুদ্ধের আশঙ্কা”

Comments are closed.