স্কুলের দুই গোষ্ঠীর বিবাদ গড়াল রক্তক্ষয়ী সংঘর্ষে। (Chandigarh Student Death) সোশ্যাল মিডিয়ায় অপমানের জেরেই কি প্রাণ গেল ১৭ বছরের এক পড়ুয়ার? চণ্ডীগড়ের সেক্টর ২২-এ অটো লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে নৈতিক নামে এক কিশোরের। গুরুতর জখম আরও এক কিশোর। আহত হয়েছেন অটোচালকও। ঘটনার তদন্তে নেমে এক ঘণ্টার মধ্যেই তিন নাবালক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
স্কুলের বিবাদ থেকেই সংঘর্ষ?
পুলিশ সূত্রে খবর, দুই গোষ্ঠীর কিশোরই আগে একই স্কুলে পড়ত। পরে আক্রান্তরা সেক্টর ৩২-এর অন্য একটি স্কুলে ভর্তি হয়। বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ সেক্টর ৩৪-এ দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে হাতাহাতি হয়। অভিযোগ, মারধরের ঘটনার ভিডিয়ো রেকর্ড করে ইনস্টাগ্রামে আপলোড করা হয়। অপমানের বদলা নিতেই হামলাকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের খোঁজ শুরু করে বলে পুলিশের অনুমান। (Chandigarh Student Death)
অটো ধাওয়া করে গুলি, মৃত্যু কিশোরের
(Chandigarh Student Death) রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ অটোয় বাড়ি ফিরছিল কয়েকজন কিশোর। অভিযোগ, মোটরবাইকে থাকা তিন নাবালক অটোটি ধাওয়া করে সেক্টর ২২-এর একটি মন্দিরের কাছে পৌঁছে কাছ থেকে গুলি চালায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুলিবিদ্ধ তিনজনকে পুলিশ PGIMER হাসপাতালে নিয়ে যায়। সেখানে বুকের গুলির আঘাতে মৃত্যু হয় নৈতিক নামে ওই কিশোরের। অন্য কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
এক ঘণ্টার মধ্যে আটক তিন সন্দেহভাজন
চণ্ডীগড়ের SSP কানওয়ারদীপ কৌর জানিয়েছেন, নিহত, আহত এবং অভিযুক্ত—সকলেই স্কুলপড়ুয়া। ঘটনার এক ঘণ্টার মধ্যে তিন সন্দেহভাজনকে আটক করা হয়। ঘটনাস্থল ঘিরে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে পুলিশ। কীভাবে আগ্নেয়াস্ত্র এল, ইনস্টাগ্রামের ভিডিয়োর সঙ্গে হামলার যোগ কতটা এবং পুরনো বিবাদই কি খুনের কারণ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। (Chandigarh Student Death)
নতুন বছরের প্রথম দিন থেকে বন্ধ হতে পারে আপনার WhatsApp, জানেন কেন?












