রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাত পোহালেই লক্ষ্মীপুজো, মূর্তি-ফল কিনতে পকেট পুড়ছে মানুষের

Published on: October 24, 2026
Laxmi Puja
---Advertisement---

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে পূজিতা হবেন মা লক্ষ্মী। আর তার আগেই পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা সারতে বাজারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। লক্ষ্মী প্রতিমা থেকে শুরু করে ফুল, ফল ও পুজোর নানা উপকরণ কিনতে ব্যস্ত ক্রেতারা। আসানসোল শিল্পাঞ্চল থেকে মালদার আইহো বাজার—সর্বত্রই এখন পুজোর প্রস্তুতি ঘিরে উৎসবের আমেজ।

Laxmi Puja 2026: প্রতিমার চাহিদা বাড়লেও চিন্তা দাম নিয়ে

কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে জমে উঠেছে আসানসোলের বাজার। বিভিন্ন দোকানে লক্ষ্মী প্রতিমা কিনতে ভিড় করছেন মানুষ। তবে গত বছরের তুলনায় প্রতিমার দাম অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তাঁদের কথায়, প্রতিমা তৈরির অন্যতম উপকরণ মাটির জোগান ও দাম নিয়ে সমস্যা রয়েছে। পাশাপাশি বেড়েছে অন্যান্য সামগ্রীর খরচও। ফলে প্রতিমা তৈরিতে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে মৃৎশিল্পীদের। তার প্রভাব পড়েছে প্রতিমার দামে। চাহিদা থাকলেও বেশি দাম হওয়ায় কিছুটা চাপ বাড়ছে সাধারণের পকেটে।

লক্ষ্মীপুজোয় দেবীর বাহন প্যাঁচা কেন? পুরাণের কাহিনিতে লুকিয়ে কোন রহস্য?

বাজারেও শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

অন্যদিকে, মালদার হবিবপুর ব্লকের আইহো বাজারেও সকাল থেকেই লক্ষ্মীপুজোর কেনাকাটায় ভিড় জমেছে। ছোট থেকে বড়, নানা আকারের লক্ষ্মী প্রতিমা কিনছেন সাধারণ মানুষ। নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী প্রতিমা বেছে নিচ্ছেন তাঁরা। প্রতিমার পাশাপাশি ফুল, ফলমূল এবং পুজোর অন্যান্য উপকরণ কেনারও ধুম পড়েছে বাজারে। ক্রেতাদের ভিড়ে ব্যস্ত বিক্রেতারাও। (Laxmi Puja 2026)

বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজো ঘিরে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগ। সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতি বছর নিষ্ঠার সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা। সেই পুজোর প্রস্তুতিতেই এখন ব্যস্ত আট থেকে আশি। সব মিলিয়ে, কোজাগরী লক্ষ্মীপুজোর আগে দুই জেলার বাজারেই উৎসবের চেনা ছবি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now