রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্ত্রীর মুখের আদলে লক্ষ্মী প্রতিমা, জানেন কীভাবে শুরু হয়েছিল মহানায়ক উত্তম কুমারের বাড়ির পুজো?

Published on: October 25, 2026
Uttam Kumar House Lakshmi Puja
---Advertisement---

গিরিশ মুখার্জি রোডের চট্টোপাধ্যায় বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো মানেই ঐতিহ্য, নস্টালজিয়া আর পারিবারিক আবেগের মেলবন্ধন। (Uttam Kumar House Lakshmi Puja) ঝলমলে আলো, ফুলের গেট, উঠোনজুড়ে প্যান্ডেল আর লক্ষ্মীর আসনের সামনে নিখুঁত আলপনা—কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে এখন চট্টোপাধ্যায় বাড়িতে সাজো সাজো রব। তবে এই পুজোর আকর্ষণ শুধু জাঁকজমকে নয়, লুকিয়ে রয়েছে এক অলৌকিক স্বপ্নের কাহিনি, মা লক্ষ্মীর মুখে গৌরী দেবীর আদল আর মহানায়কের সঙ্গে জড়িয়ে থাকা অজস্র স্মৃতি। আর পাঁচটা বাড়ির থেকে এই পুজোকে আলাদা করে রেখেছে আরও একটি বিশেষ রীতি—এখানে ঘণ্টার বদলে বাজে ঢাক। আজও পুজোর দিনে সকলের জন্য খোলা থাকে উত্তম কুমারের বাড়ির দরজা।

Uttam Kumar House Lakshmi Puja: স্বপ্নাদেশে শুরু পুজোর

উত্তম কুমারের ভাইঝি মৌসুমী দত্ত চট্টোপাধ্যায়ের কথায়, এই পুজোর সূচনা তাঁর ঠাকুরদা সাতকড়ি চট্টোপাধ্যায়ের হাত ধরে। স্বপ্নে কাঠের সিঁড়ি দিয়ে তিন বালিকাকে ঠাকুরঘরে উঠতে দেখেছিলেন তিনি। তাঁদের নাম ছিল সরস্বতী, লক্ষ্মী ও অন্নপূর্ণা। সেই স্বপ্নের পরেই কালীপুজোর দিনে অলক্ষ্মী বিদায়ের বদলে শুরু হয় কোজাগরী লক্ষ্মীপুজো।

ঘণ্টার বদলে ঢাক, মহানায়কের স্মৃতি

(Uttam Kumar House Lakshmi Puja) এই বাড়ির বিশেষত্ব, পুজোয় ঘণ্টার বদলে বাজে ঢাক। পরিবারের বিশ্বাস, ঘণ্টার তীক্ষ্ণ আওয়াজের পরিবর্তে ঢাকের শব্দ লক্ষ্মীপুজোর শান্ত আবহের সঙ্গে বেশি মানানসই। একসময় উত্তম কুমার আরামকেদারায় বসে অতিথিদের সঙ্গে সময় কাটাতেন, নিজেও পুজোয় বসতেন। তাঁকে দেখতে ভিড় জমাতেন অনুরাগীরা, উঠোন মুখর হয়ে উঠত ‘গুরু’ ধ্বনিতে।

Uttam Kumar House Lakshmi Puja: গৌরী দেবীর আদলে লক্ষ্মীর মুখ

উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় জানান, শিল্পী নিরঞ্জন পাল এক ঝলক গৌরী দেবীকে দেখেই তাঁর মুখের আদলে লক্ষ্মীর প্রতিমা গড়েছিলেন। সেই ঐতিহ্য আজও অটুট। প্রতিমার ছাঁচ দিয়ে প্রতি বছর একই রূপে মূর্তি তৈরি হয়।

Uttam Kumar House Lakshmi Puja: ভোগে পুরনো দিনের স্বাদ

আগে বাড়িতে পান্তুয়া, দরবেশ, লুচি, ছোলার ডাল, ধোঁকা ও ছানার ডালনা, বেগুন বাসন্তী হতো। এখন মেনুতে রয়েছে ঘিয়ের লুচি, আলুর দম, পোলাও, পাঁচ রকম ভাজা, তরকারি, চাটনি, পায়েস ও মিষ্টি। পরিবারের সদস্যরাই সাজানো, পুজো ও ভোগের দায়িত্ব সামলান। বিসর্জনের বিষাদ পেরিয়ে তাঁদের অপেক্ষা শুরু হয় পরের বছরের লক্ষ্মীপুজোর।

অবশ্যই পড়ুন: বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ, কেন বিয়েতে অনীহা বাড়ছে ভারতীয় মহিলাদের?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “স্ত্রীর মুখের আদলে লক্ষ্মী প্রতিমা, জানেন কীভাবে শুরু হয়েছিল মহানায়ক উত্তম কুমারের বাড়ির পুজো?”

Comments are closed.