কোজাগরী লক্ষ্মীপুজোর আবহে সোনার দামে বড়সড় পরিবর্তন। (Gold Price Today) একধাক্কায় দাম কমেছে ২২ ও ২৪ ক্যারাটের হলুদ ধাতুর। উৎসবের মরসুমে সোনার দামে এই পতনে কিছুটা স্বস্তি মিলতে পারে মধ্যবিত্তের। গয়না কেনার পরিকল্পনা থাকলে তাই কেনাকাটার আগে একবার দেখে নেওয়া জরুরি আজকের দর। রবিবার, ২৫ অক্টোবর দেশের বিভিন্ন শহরে ১০ গ্রাম সোনার দাম কত? রইল সম্পূর্ণ তালিকা।
Gold Price Today: কলকাতা, মুম্বই ও অন্যান্য শহরে সোনার দাম
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৭০০ টাকা। ২৪ ক্যারাটের ক্ষেত্রে একই পরিমাণ সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ৫৮০ টাকা। মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর ও হায়দরাবাদেও একই দর রয়েছে।
দিল্লি-সহ উত্তর ভারতের শহরগুলিতে কত দাম?
(Gold Price Today) দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৮৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা। জয়পুর, লখনউ ও গুরুগ্রামেও একই দর।
আমেদাবাদ ও পাটনায় সোনার দর
আমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৭৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ৬৩০ টাকা। (Gold Price Today)
একনজরে ২৫ অক্টোবরের সোনার দাম
- ২২ ক্যারাট: শহরভেদে ১০ গ্রামে ১,৩০,৭০০ থেকে ১,৩০,৮৫০ টাকা।
- ২৪ ক্যারাট: শহরভেদে ১০ গ্রামে ১,৪২,৫৮০ থেকে ১,৪২,৭৩০ টাকা।
উল্লেখ্য, গয়না কেনার সময় এই দামের সঙ্গে জিএসটি ও মজুরি যুক্ত হতে পারে। ফলে চূড়ান্ত দাম কিছুটা বেশি পড়বে।
অবশ্যই পড়ুন: পর্দার গ্ল্যামার ছেড়ে লক্ষ্মীপুজোর দিন কোন রূপে ধরা দিতেন মহানায়িকা সুচিত্রা সেন?












1 thought on “লক্ষ্মীপুজোতে কমল সোনার দাম, আজ কোন শহরে কত দাম?”
Comments are closed.