রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অল্প খরচেই দীপাবলিতে বারান্দা হবে নজরকাড়া, রইল সাজানোর সহজ টিপস

Published on: October 26, 2026
---Advertisement---

সামনেই কালীপুজো ও দীপাবলি। উৎসবের মরসুমে বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। কেউ ঘরের কোণে প্রদীপ জ্বালান, কেউ আবার বারান্দা সাজিয়ে তোলেন রঙিন টুনি লাইটে। তবে শুধু আলো টাঙালেই বারান্দার সাজ সম্পূর্ণ হয় না। একটু পরিকল্পনা করে সাজালে অল্প খরচেই বারান্দাকে করে তোলা যায় আকর্ষণীয়। রঙিন আলোর মালা, এলইডি আলো এবং ছোট প্রদীপ দিয়েই তৈরি করা যায় উৎসবের পরিবেশ। জেনে নিন, দীপাবলিতে কীভাবে সাজিয়ে তুলবেন বাড়ির বারান্দা। (Diwali Decor Idea)

রেলিংয়ে লাগান রঙিন আলোর মালা

বারান্দা সাজানোর সহজ উপায় হলো রেলিংয়ে আলোর মালা লাগানো। লাল, হলুদ, নীল কিংবা সবুজ রঙের আলো বেছে নিতে পারেন। তবে আলো লাগানোর সময় একটু পরিকল্পনা জরুরি। মালা একেবারে সোজা করে না লাগিয়ে সামান্য বাঁকিয়ে সাজালে দেখতে আরও সুন্দর লাগে। যাঁরা বেশি ঝলমলে সাজ পছন্দ করেন না, তাঁরা উষ্ণ হলুদ আলো ব্যবহার করতে পারেন। এতে বারান্দায় তৈরি হবে শান্ত ও সুন্দর পরিবেশ। (Diwali Decor Idea)

আলোর পর্দায় বদলে ফেলুন বারান্দার চেহারা

বারান্দাকে অন্যরকম করে তুলতে ব্যবহার করতে পারেন পর্দার মতো ঝুলে থাকা আলো। ছাদের কিনারা থেকে এই আলোর মালা ঝুলিয়ে দিলে সন্ধ্যায় তৈরি হবে আলোর পর্দা। বারান্দার আকার অনুযায়ী ছোট বা বড় আলোর মালা বেছে নেওয়া যেতে পারে। এতে সাধারণ বারান্দাও হয়ে উঠবে আকর্ষণীয়। (Diwali Decor Idea)

দেওয়ালে তৈরি করুন আলোর নকশা

বারান্দার দেওয়াল ফাঁকা থাকলে সেখানে আলোর মালা দিয়ে বিভিন্ন নকশা তৈরি করতে পারেন। হৃদয়, তারা কিংবা পছন্দের অন্য কোনও নকশায় সাজানো যায় দেওয়াল। চাইলে দেওয়ালের কিনারা বরাবরও আলো লাগাতে পারেন। বিশেষ করে ছোট বারান্দায় এই ধরনের সাজ বেশ মানানসই। সাদা ও হলুদ আলো ব্যবহার করলে সাজ আরও সুন্দর দেখাবে।

গাছ ও টবেও থাকুক আলোর ছোঁয়া

বারান্দায় গাছ থাকলে সেগুলিকেও সাজের অংশ করে তুলুন। টবের আশপাশে কিংবা রেলিংয়ের কাছে ছোট এলইডি আলো লাগানো যেতে পারে। সবুজ পাতার সঙ্গে আলোর মিশেলে বারান্দার সাজে আসবে নতুনত্ব। তবে বিদ্যুতের তার যেন গাছের পাতা বা মাটিতে জড়িয়ে না থাকে। গাছে জল দেওয়ার সময় বিদ্যুতের সংযোগে জল লাগতে দেওয়া যাবে না।

দরজা সাজিয়েও আনুন উৎসবের আমেজ

বারান্দার দরজার উপরে ও দু’পাশে আলোর মালা লাগিয়ে সাজিয়ে তুলতে পারেন প্রবেশপথ। কাচের স্লাইডিং দরজা থাকলে তার ফ্রেমের চারপাশেও আলো লাগানো যায়। পাশাপাশি রাখা যেতে পারে ছোট লণ্ঠন কিংবা এলইডি প্রদীপ। অল্প সাজেই বারান্দায় ফুটে উঠবে দীপাবলির উৎসবের আমেজ। সব মিলিয়ে, বেশি টাকা খরচ না করেও পরিকল্পনা করে আলো ও প্রদীপ সাজালে বারান্দাকে করে তোলা সম্ভব সুন্দর ও আকর্ষণীয়। (Diwali Decor Idea)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now