ব্যবসায়ী ও করদাতাদের জন্য বড় স্বস্তির বার্তা দিলো জিএসটি কাউন্সিল। বৃহস্পতিবারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে এক বৈঠকে জিএসটি সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে প্রশাসনিক কড়াকড়ি কমিয়ে ব্যবসায়ী ও করদাতাদের স্বস্তি দিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ছে। নয়া নীতিতে জিএসটি আইনে গ্রেফতারের বিধান একপ্রকার প্রত্যাহার হচ্ছে। নতুন পরিবর্তনগুলি ২০২৭ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে (gst council arrest)।
gst council arrest: বাদ গ্রেফতারের ধারা, ফৌজদারি বিধিতে স্বস্তি
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিএসটি আধিকারিকদের হাতে থাকা গ্রেফতারের ক্ষমতা তুলে দেওয়া হবে। পাশাপাশি, জিএসটি আইনে মামলা শুরুর ন্যূনতম সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হবে। সেই সঙ্গে সাধারণ জরিমানা ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে ন্যূনতম শাস্তির বাধ্যতামূলক বিধানও তুলে দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী জরিমানা, জেল বা দুটিই দেওয়ার সিদ্ধান্ত আদালতের উপর ন্যাস্ত থাকবে (gst council arrest)।
সহজ রিটার্ন প্রক্রিয়া
কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, কেউ দেরিতে রিটার্ন জমা দিলে, বা ভুল করলে অথবা কর দিতে দেরি করলে, সে ক্ষেত্রে কর আদায়, সুদ ও প্রয়োজন অনুযায়ী জরিমানা করা হবে। তবে শুধুমাত্র এই ধরনের ভুলের জন্য অতিরিক্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে না।
এছাড়া ১০ হাজার টাকার কম অর্থের ক্ষেত্রে নতুন করে জিএসটি নোটিস না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই সম্পর্কীত যে নোটিসগুলি দেওয়া হয়েছে, সেগুলিও প্রত্যাহার করে নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, জিএসটি ব্যবস্থার মাধ্যমে সরকারের লক্ষ্য হল ব্যবসার পরিবেশ সহজ করা। করদাতাদের উপর অপ্রয়োজনীয় চাপ কমানো। তবে কোনও ক্ষেত্রে অপরাধমূলক কাজ হলে জিএসটি আইনে মামলা করার সুযোগ থাকবে। সরকারের মতে, এই সংস্কারের মূল লক্ষ্য হল করদাতা ও ব্যবসায়ীদের প্রতি আরও বেশি আস্থা রাখা এবং ব্যবসা করার পরিবেশকে আরও সহজ করা।












