দেশের এলপিজি (LPG) জোগানে স্বস্তি বয়ে আনল ভারতীয় ট্যাঙ্কার শিবালিক। কাতার থেকে প্রায় ৪৫ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে সোমবার এটি হরমুজ প্রণালী পার হয়ে মুন্দ্রা বন্দরে নিরাপদে পৌঁছেছে। এই আমদানির ফলে দেশের বাজারে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছে।
তবে শিবালিক মুন্দ্রা বন্দরে পৌঁছনোর সময়ে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছিল। বন্দরের কর্মী থেকে শুরু করে প্রত্যেকে সংস্থা বাড়তি সতর্কতা নিয়েছিল। সরকারের তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
আরও একটি ভারতীয় এলপিজি (LPG) ট্যাঙ্কার নন্দা দেবীর মঙ্গলবার কাণ্ডলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শিবালিক এবং নন্দা দেবী মিলিয়ে মোট ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি দেশে নিয়ে এসেছে।
এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদির
সরকারি তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর পশ্চিম অঞ্চলে ২২টি ভারতীয় জাহাজে নাবিক এবং নৌসেনা মিলে প্রায় ৬১১ জন সতর্ক নজরদারি চালাচ্ছিলেন ভারতীয় পণ্যবাহী জাহাজগুলির উপর। তবে ইরান কথা দিয়ে কথা রেখেছে। ভারতীয় জাহাজকে সেফ প্যাসেজ দিয়েছে, ফলে কোনও ধরনের সমস্যা হয়নি।
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক আমদানি-রপ্তানির পথ হিসেবে হরমুজ প্রণালী পরিচিত। প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই জলপথে পরিবহন হয়। জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান বিশ্বের প্রায় সমস্ত দেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে পরে আলোচনা করে ভারত, চিন ও রাশিয়ার জন্য প্রণালী খুলেছে। এর ফলে দ্রুত LPG সমস্যা মিটবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।












