রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Ramamurti Thyagrajan: নেই মোবাইল ফোন, বিলাসবহুল গাড়ি, কর্মীদের ৬ হাজার কোটি টাকার শেয়ার দান, কে এই ভারতীয় শিল্পপতি ?

Published on: March 13, 2026
---Advertisement---

মোবাইল ফোন ছাড়া বর্তমান জীবনযাপন কল্পনা করা প্রায় অসম্ভব। ঘুম থেকে উঠে মোবাইল দেখা বা রাতে ঘুমানোর আগেও মোবাইল দেখটা অনেকেরই নেশা। কিন্তু রামমূর্তি ত্যাগরাজনের ওসবের বালাই নেই। আসলে স্মার্টফোন ব্যবহার করেন না, নেই বিলাসবহুল গাড়িও। খুব সাধারণ একটি বাড়িতে থেকে ৬ লক্ষ টাকার একটি সাধারণ গাড়ি ব্যবহার করেন।

কে এই Ramamurti Thyagrajan ?
প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার সংস্থার মালিক রামমূর্তি ত্যাগরাজন। ধনকুবের হয়েও অত্যন্ত সাদামাটা জীবনযাপন। এখানেই শেষ নয়, নিজের কোম্পানির হাজার হাজার কোটি টাকার শেয়ার, কর্মীদের দান করেছেন। তাঁর বিশ্বাস, এতে কর্মীরা সংস্থার উন্নতিতে আরও বেশি আগ্রহী হয়ে কাজ করবেন। শ্রীরাম গোষ্ঠীর প্রতিষ্ঠাতার জীবনযাপন ও সিদ্ধান্ত অনেকের কাছেই আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

১৯৩৭ সালে মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) শহরে জন্ম। এক কৃষক পরিবারে জন্ম তাঁর। ছোট থেকেই খুব মেধাবী ছিলেন। বিশেষ করে আঙ্কের প্রতি বিশেষ আগ্রহ ছিল। মাদ্রাজ শহরে পড়াশোনার পর, তিন বছর পড়াশোনা করেন ইন্ডিয়ান স্ট্যাস্টিক্যাল ইনস্টিটিউটে -তে। (Ramamurti Thyagrajan)


১৯৬১ সালে বিমা সংস্থায় চাকরি দিয়ে কর্মজীবন শুরু। আর্থিক পরিষেবা ক্ষেত্রের বিভিন্ন সংস্থায় কাজে গিয়ে বুঝতে পারেন, অনেক ট্রাক চালক ও ছোট ব্যবসায়ী সহজে ব্যাঙ্ক থেকে ঋণ পান না। মূলত সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই একটি আর্থিক পরিষেবা সংস্থা গড়ে তোলার উদ্যোগ নেন।

সেই ভাবনা থেকেই শুরু হয় শ্রীরাম গোষ্ঠীর পথচলা। প্রথমদিকে ছোট পরিসরে শুরু হলেও ধীরে ধীরে তা বড় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে এই গোষ্ঠীর বহু শাখা রয়েছে। সংস্থাটির সম্পদের পরিমাণও সময়ের সঙ্গে অনেক বেড়েছে। (Ramamurti Thyagrajan)

২০০৬ সালে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ত্যাগরাজন। নিজের হাতে থাকা কোম্পানির শেয়ারের বড় অংশ দিয়ে কর্মীদের জন্য একটি ট্রাস্টে করে দেন। সেই শেয়ারের মূল্য ছিল প্রায় ৭৫০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি। এর ফলে সংস্থার কর্মীরাই ওই শেয়ারের সুবিধা পান। (Ramamurti Thyagrajan)

রামামূর্তি ত্যাগরাজনের জীবন শেখায় যে সফল হতে গেলে সবসময় বিলাসিতা প্রয়োজন হয় না। সরল জীবন, কঠোর পরিশ্রম এবং মানুষের প্রতি সহানুভূতিই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। (Ramamurti Thyagrajan)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment