Site icon Hindustan News Point

টাকাকে বাঁচাতে সোনা বিক্রি করছে RBI? রিপোর্ট ঘিরে জোর জল্পনা

RBI Gold Reserve

পশ্চিম এশিয়ায় সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে ভারতীয় মুদ্রার উপর ক্রমশ চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে রুপির স্থিতিশীলতা বজায় রাখতে একাধিক পদক্ষেপের কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। সূত্রের খবর, বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও শক্তিশালী করা এবং বাজারে ডলারের জোগান বাড়ানোর দিকেই এখন বেশি জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সূত্র মারফত জানা গিয়েছে, সেই লক্ষ্যে (RBI Gold Reserve) সোনার মজুত ব্যবহার করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

ব্লুমবার্গ ইকোনমিক্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, মে মাসের শেষ দিকে RBI প্রায় ১২ বিলিয়ন ডলার মূল্যের সোনা (RBI Gold Reserve) বিক্রি করে করেছে। সেই রিপোর্ট ঘিরেই বাজারে নানা জল্পনা ছড়ায়। তবে বিশেষজ্ঞদের মতে, সোনা বিক্রির জল্পনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো RBI-এর বর্তমান কৌশল। কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং তেলের মূল্যবৃদ্ধি ভারতের আমদানি খরচ বাড়াচ্ছে। তার সরাসরি প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার ভান্ডার ও রুপির উপর। যদিও RBI বা ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

সূত্র মারফত জানা গিয়েছে, RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা রুপিকে শক্তিশালী করতে একাধিক বিকল্প খতিয়ে দেখছেন। এর মধ্যে প্রয়োজন হলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আরও বেশি ডলার আনার উপায় নিয়েও আলোচনা চলছে।

ইতিমধ্যেই বৈদেশিক মুদ্রার বাজারে RBI-র হস্তক্ষেপের ফল দেখা গিয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। গত ২০ মে রেকর্ড নিম্নস্তরে পৌঁছনোর পর থেকে রুপি এশিয়ার বেশ কয়েকটি মুদ্রার তুলনায় ভালো পারফরম্যান্স করেছে।

অন্যদিকে, RBI স্পষ্ট জানায়, (RBI Gold Reserve) সোনার ভান্ডারে কোনও পরিবর্তন হয়নি অর্থাৎ, ভারতের রিজার্ভে যা সোনা ছিল সেটাই আছে বলে দাবি করছে RBI। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, তাদের সোনার মজুত অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে পরিমাণটা ৮৮০.৫২ টন। এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ সোনা ভারতেই রয়েছে। আন্তর্জাতিক অনিশ্চয়তার সময়ে বিদেশে রিজার্ভ রাখার ঝুঁকি কমাতেই এই কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (https://x.com/i/status/2062141184869577127)

সব মিলিয়ে RBI-এর বার্তা স্পষ্ট— (RBI Gold Reserve) সোনা বিক্রির পথে নয়, বরং রুপিকে স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার ভান্ডার শক্তিশালী করতেই এখন জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

ভেঙে দেওয়া হলো সব কমিটি, পতনের মুখে তৃণমূল


Exit mobile version