---Advertisement---
lifezone nursing home

Salary hike 2026: দেশে বিপুল বেতন বাড়ছে প্রাইভেট কর্মীদের, আপনি পাবেন ইনক্রিমেন্ট?

February 25, 2026 11:48 PM
Salary hike 2026
---Advertisement---

অ্যাপ্রাইজ়াল মরসুম মানেই চাকরিজীবীদের কাছে বাড়তি প্রত্যাশা। নতুন আর্থিক বছরে বেতন কতটা বাড়বে, তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং (EY)-এর সাম্প্রতিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে, ভারতে আগামী অর্থবর্ষে গড় বেতন বৃদ্ধি হতে পারে প্রায় ৯.১ শতাংশ। তবে এই বৃদ্ধি সব কর্মীর ক্ষেত্রে একরকম হবে না।

কোন খাতে বাড়বে বেশি বেতন?

রিপোর্ট অনুযায়ী, আর্থিক পরিষেবা, ই-কমার্স এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরে কর্মরতদের ইনক্রিমেন্ট তুলনামূলক বেশি হতে পারে। এই ক্ষেত্রগুলিতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ায় সংস্থাগুলি বেশি বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে।

দক্ষতার মূল্য বাড়ছে

এখন আর শুধু অভিজ্ঞতা বা পদমর্যাদা নয়, কর্মীর বিশেষ দক্ষতা ও পারফরম্যান্সই বেতন বৃদ্ধির প্রধান নির্ধারক। নতুন প্রযুক্তি শেখা, কাজের মান উন্নত করা এবং পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলে ইনক্রিমেন্টের সম্ভাবনা বাড়ে।

IDFC First Bank-এর জালিয়াতিতে সরকারের ডুবল ১,১০০ কোটি টাকা, আপনার অ্যাকাউন্ট নেই তো?

টপ পারফর্মারদের জন্য বড় সুযোগ

EY-এর ‘Future of Pay’ রিপোর্ট বলছে, সংস্থাগুলি এখন পারফরম্যান্স-ভিত্তিক ইনক্রিমেন্টে বেশি জোর দিচ্ছে। যারা সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন, তারা গড়ের তুলনায় অনেক বেশি বেতন বৃদ্ধি পাচ্ছেন।

কমছে চাকরি বদলের প্রবণতা

রিপোর্টে আরও বলা হয়েছে, কর্মীদের চাকরি ছাড়ার হার কমে এসেছে প্রায় ১৬.৪ শতাংশে। অধিকাংশ কর্মী এখন স্থিতিশীলতা চাইছেন এবং ভালো সুযোগ পেলে তবেই নতুন চাকরিতে যাচ্ছেন।

দক্ষতা বাড়ানো এবং নতুন স্কিল শেখার ওপর জোর দিলে আগামী দিনে ভালো ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment