রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সড়কের ভোগান্তি কমাতে আকাশপথে নতুন পরিষেবা, ভারতের চালু হতে পারে Air-Taxi

Published on: February 9, 2026
---Advertisement---

শহরের যানজট এখন নিত্যদিনের সমস্যা। সময়ের মধ্যে বিশেষ করে জরুরি কাজ বা হাসপাতালে দ্রুত পৌঁছাতে যানজট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ধৈর্যচ্যুত হয়ে পথযাত্রীরা ভাবতেই পারেন আকাশ পথে যদি যাওয়া যেত, তবে কতই না সুবিধা হতো। এবার সেই কল্পনার সঙ্গে বাস্তবের বুঝি মিল হতে চলেছে। ভারতে শীঘ্রই চালু হতে পারে এয়ার ট্যাক্সি (Air-Taxi) পরিষেবা। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকার ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তব রূপ দিতে ইতিমধ্যেই ভাবনা চিন্তা অনেকটাই এগিয়েছে।

পাইলট করিডর তৈরির প্রস্তাব

কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক এক রিপোর্টে নানা তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে, গুরুগ্রাম থেকে দিল্লির কনক প্লেস হয়ে নয়ডার যাওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একটি পাইলট করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে আলাদা হেলিপ্যাডের প্রয়োজন হবে না বলে দাবি কারা হয়েছে। হাসপাতাল বা বাণিজ্যিক ভবনের ছাদ থেকেও এয়ার ট্যাক্সি (Air-Taxi) সহজেই ওঠানামা করতে পারবে।

খরচ ও সময়

ওই রিপোর্ট অনুযায়ী দিল্লি থেকে গুরুগ্রাম পৌঁছতে সময় লাগবে মাত্র সাত মিনিট। খরচ পড়তে পারে আনুমানিক দুই থেকে তিন হাজার টাকা। বর্তমানে একই পথ সড়কপথে পাড়ি দিতে ৪৫ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগে। হৃদরোগী বা দুর্ঘটনা জনিত আহতপ্রাপ্ত রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া, জরুরি আইসিইউ সাপোর্ট, রক্ত বা মেডিক্যাল যন্ত্রপাতি দ্রুত সরবরাহ এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে অঙ্গ দ্রুত পরিবহণের জন্য এই পরিষেবা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় ওই পরিকল্পানা কবে বাস্তব রূপ পায়। (Air-Taxi)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment