Site icon Hindustan News Point

২৫ বছরের পরিচয় থেকে আজীবনের বন্ধন, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, কে এই গৌরী স্প্র্যাট?

Gauri Spratt

বলিউড অভিনেতা আমির খানের ব্যক্তিগত জীবনে শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ৫ জুলাই ঘরোয়া পরিবেশে বিয়ে করলেন অভিনেতা। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই তাঁদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়েছে। এটি আমির খানের তৃতীয় বিয়ে হলেও অনুষ্ঠান ছিল অত্যন্ত সাদামাটা এবং ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ। (Gauri Spratt)

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন আমির। তাঁর কথায়, গৌরীর সঙ্গে সম্পর্ক অনেকটাই পরিণত জায়গায় পৌঁছেছে। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি তিনি বলেন, “আমার হৃদয়ে আমি অনেক আগেই গৌরীকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।” মার্কিন সফরের সময়ও তিনি ৫ জুলাই বিয়ের খবর নিশ্চিত করেছিলেন। (Gauri Spratt)

বেঙ্গালুরুতে জন্ম গৌরী স্প্র্যাটের। তাঁর বাবা রবার্ট স্প্র্যাটের পরিবারে রয়েছে তামিল ও ব্রিটিশ শিকড়, আর মা রিটা স্প্র্যাটের পরিবারে রয়েছে পাঞ্জাবি ও আইরিশ ঐতিহ্য। রিটা একসময় বেঙ্গালুরুতে একটি স্যালঁর মালিক ছিলেন। গৌরীর পিতামহ ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট চিন্তাবিদ, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। (Gauri Spratt)

শিক্ষাজীবনে বেঙ্গালুরুর ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করার পর লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ২০০৪ সালে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে স্নাতক হন গৌরী। পরে বেঙ্গালুরুতে ফ্যাশন ও টেক্সটাইল সংস্থায় কাজ করার পর ২০০৭ সালে জনপ্রিয় স্যালন সংস্থা BBlunt-এর পার্টনার ও ডিরেক্টর হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি মুম্বইয়ে একটি BBlunt স্যালন পরিচালনা করেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনসের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে। ৪৭ বছর বয়সি গৌরীর আগের বিয়ে থেকে কুইন নামে সাত বছরের এক ছেলে রয়েছে।

আমির ও গৌরীর পরিচয় অবশ্য নতুন নয়। প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতেই তাঁদের প্রথম দেখা হয়েছিল। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২৪ সালের শুরুতে আমিরের খুড়তুতো বোন নুজহাত খানের মাধ্যমে ফের তাঁদের যোগাযোগ হয়। এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরীর সঙ্গে পুনরায় দেখা হওয়ার আগে তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং থেরাপির সাহায্যে নিজেকে নতুনভাবে গুছিয়ে তুলেছিলেন। (Gauri Spratt)

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে প্রথমবার প্রকাশ্যে গৌরীকে সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। ২০২৫ সালের শেষ দিকে দু’জনে মুম্বইয়ে আমিরের পরিবারের কাছাকাছি একটি নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। আমিরের কথায়, গৌরীর সঙ্গে তিনি মানসিক শান্তি খুঁজে পেয়েছেন এবং নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

এর আগে আমির প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে দীর্ঘদিন সংসার করেছিলেন। তাঁদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। পরে বিচ্ছেদ হলেও পারিবারিক সম্পর্ক বজায় রয়েছে। দ্বিতীয় স্ত্রী ছিলেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও। ১৬ বছরের দাম্পত্যের পর তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব দু’জনেই একসঙ্গে পালন করছেন। (Gauri Spratt)

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ব্যস্ততা অপেক্ষা করছে আমিরের জন্য। বিয়ের পর অল্প কিছুদিন বিরতি নিয়ে তিনি পরিচালক রাজকুমার হিরানির বহুল প্রতীক্ষিত ছবি ‘3 Idiots 2’-এর শুটিংয়ে ফিরবেন বলে জানা গিয়েছে। (Gauri Spratt)

আরও পড়ুন :- মাঝে ২৫ বছরের ব্যবধান, তারপর মিলন, আজ গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে আমির খান


Exit mobile version