রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাঝে ২৫ বছরের ব্যবধান, তারপর মিলন, আজ গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে আমির খান

---Advertisement---

বলিউডে আবারও বেজে উঠছে বিয়ের সানাই। দীর্ঘদিনের সঙ্গিনী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন অভিনেতা। নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন আমির। জানা গিয়েছে, আজ, রবিবার মুম্বইয়ের বান্দ্রায় তাঁর নিজস্ব বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বহুদিনের বন্ধুত্ব ও দীর্ঘ বিচ্ছেদের পর ফের এক হওয়া এই সম্পর্ক এখন পরিণতি পেতে চলেছে বিবাহবন্ধনে। (Aamir Khan And Gauri Spratt’s Romance)

আমির ও গৌরীর পরিচয়ের গল্পও বেশ ব্যতিক্রমী। প্রায় ২৫ বছর আগে -তে প্রথম দেখা হয়েছিল তাঁদের। পরিচয় হলেও তখন দু’জনের জীবন আলাদা পথে এগিয়ে যায়। সময়ের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না বলেই জানা গিয়েছে। (Aamir Khan And Gauri Spratt’s Romance)

তবে ভাগ্যের লিখন অন্য ছিল। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আমিরের পরিবারের এক সদস্যের মাধ্যমে ফের যোগাযোগ তৈরি হয় দু’জনের। অভিনেতার কথায়, সেই পুনর্মিলন ছিল একেবারেই আকস্মিক। এরপর নিয়মিত কথাবার্তা শুরু হয় এবং ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব আরও গভীর সম্পর্কে পরিণত হয়। পরবর্তীতে সেই সম্পর্কই ভালোবাসার রূপ নেয়। (Aamir Khan And Gauri Spratt’s Romance)

নিজের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় আমির জানিয়েছিলেন, বহু বছর পর গৌরীর সঙ্গে হঠাৎই আবার দেখা হয়ে যায়। সেই সাক্ষাতের পর থেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তাঁরা। সময়ের সঙ্গে তাঁদের পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস আরও দৃঢ় হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছে দেয়। (Aamir Khan And Gauri Spratt’s Romance)

এখন সেই বহু বছরের পরিচয়, বিচ্ছেদ এবং পুনর্মিলনের গল্প নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রার বাসভবনে ছোট পরিসরের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটের হাত ধরেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন আমির খান। বলিউডের এই বহুচর্চিত জুটির বিয়ে ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

আরও পড়ুন :- বক্স অফিসে অক্ষয়ের বাজিমাত, পাল্লা দিচ্ছে ‘ম্যায় বাপস আউঙ্গা’


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

6 thoughts on “মাঝে ২৫ বছরের ব্যবধান, তারপর মিলন, আজ গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে আমির খান”

Comments are closed.